হরিদ্বারে ডবল ইঞ্জিনের ডাইরেক্ট অ্যাকশনে ধর্মীয় স্থান থেকে খোলা হল ৯৪ বেআইনি লাউডস্পিকার

হরিদ্বার: গঙ্গার তীরে পবিত্র শহর হরিদ্বারে চলল ডবল ইঞ্জিনের অভিযান। (illegal loudspeakers)পুলিশের বিশাল অভিযানে ৯৪টি অননুমোদিত ও নিয়মবিরোধী লাউডস্পিকার খুলে ফেলেছে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে।…

haridwar-illegal-loudspeakers-removed

হরিদ্বার: গঙ্গার তীরে পবিত্র শহর হরিদ্বারে চলল ডবল ইঞ্জিনের অভিযান। (illegal loudspeakers)পুলিশের বিশাল অভিযানে ৯৪টি অননুমোদিত ও নিয়মবিরোধী লাউডস্পিকার খুলে ফেলেছে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে। শনিবার সকাল থেকে শুরু হয়ে এই বিশেষ ড্রাইভে শহরাঞ্চল ও গ্রামীণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কর্তৃপক্ষের দাবি, এটি সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নয়েজ পলিউশন নিয়ন্ত্রণ আইন মেনে চলার অংশ।

তবে এই পদক্ষেপ ঘিরে ধর্মীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।হরিদ্বার পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন পুলিশ স্টেশন এলাকায় ধর্মীয় স্থানগুলোতে তল্লাশি চালানো হয়। শহরাঞ্চলে ৩১টি এবং গ্রামীণ এলাকায় ৬৩টি লাউডস্পিকার খুলে নেওয়া হয়েছে। যেসব লাউডস্পিকার অনুমোদন ছাড়া লাগানো হয়েছিল অথবা যেগুলো অনুমোদিত শব্দের সীমা অতিক্রম করছিল, সেগুলোকেই টার্গেট করা হয়।

আরও দেখুনঃ বেঙ্গালুরুতে বাংলাদেশিদের জন্য হাসপাতাল-মসজিদ, ওপারে মন্দির তৈরিতে হিন্দু গ্রেফতার! কেন এই দ্বিচারিতা?

পুলিশ টিমগুলো ধর্মীয় স্থানের দায়িত্বে থাকা ব্যক্তি ও কমিটিগুলোকে সতর্ক করে দিয়েছে। তাঁদের বলা হয়েছে, অনুমতি ছাড়া লাউডস্পিকার ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এই অভিযানের পেছনে রয়েছে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ। হরিদ্বারের মতো ঘনবসতিপূর্ণ পবিত্র শহরে ধর্মীয় অনুষ্ঠান, আজান, ভজন-কীর্তনের সময় অতিরিক্ত শব্দদূষণে স্থানীয় বাসিন্দা, বয়স্ক মানুষ এবং ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়ছিলেন।

অনেকে ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ এবং স্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছিলেন প্রশাসনের কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ এবং দিনের বেলাতেও শব্দের মাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হয়। হরিদ্বার পুলিশ জানিয়েছে, এই নিয়ম মানতে বারবার সচেতনতা অভিযান চালানো হয়েছে। কিন্তু কিছু জায়গায় নিয়ম না মানায় কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

আরও দেখুনঃ স্বামীকে খুন করতে কেনা হয়েছিল বিষাক্ত সাপ! অবৈধ সম্পর্কের জেরে ভয়ঙ্কর ষড়যন্ত্র স্ত্রীর