পাথরের জায়গায় অন্যকিছু ছুড়লেও ছাত্রদের সমর্থন করার বার্তা শঙ্করাচার্যের

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনকারীদের পাথর (Avimukteshwaranand)ছোড়ার ঘটনাকে সমর্থন করে বিতর্কিত মন্তব্য করেছেন শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ।সিজেপির নেতৃত্বে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চলা আন্দোলনের সময় কিছু…

avimukteshwaranand-neet-protest-remarks

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনকারীদের পাথর (Avimukteshwaranand)ছোড়ার ঘটনাকে সমর্থন করে বিতর্কিত মন্তব্য করেছেন শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ।সিজেপির নেতৃত্বে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চলা আন্দোলনের সময় কিছু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং পাথর ছোড়ার অভিযোগ ওঠে। অবিমুক্তেশ্বরানন্দ এই হিংসাকে সমর্থন করেছেন। তিনি বলেন, একটা সময়ের পর আন্দোলন করতেই হয়। তিনি আরো বলেন প্রথম দিনেই মেজাজ হারায়নি ছাত্ররা। ২০ দিন পর তারা পাথর ছুড়েছে। পাথরের বদলে অন্যকিছু ছুড়লেও তিনি ছাত্রদের সমর্থন করবেন।

আন্দোলন দীর্ঘদিন ধরে চললে উত্তেজনা বাড়তে পারে এবং সেক্ষেত্রে যা ঘটে তা বোঝা উচিত। তাঁর এই বক্তব্যকে অনেকে আন্দোলনকারীদের হিংসায় উস্কানি দেওয়া বলে মনে করছেন।অবিমুক্তেশ্বরানন্দ বলেন, “ছাত্ররা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছে। তাদের দাবি না মানলে ক্ষোভ বাড়বেই। ২০ দিন পর যা ছোড়া হয়, আমি তা সঠিক বলে মনে করব।” তাঁর এই কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

Advertisements

আরও দেখুনঃ গালওয়ান সংঘর্ষের পর প্রথম! ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন জিনপিং

অনেকে এর তীব্র নিন্দা করেছেন। সামাজিক মহলের একাংশের মতে “আন্দোলনের নামে পাথর ছোড়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এতে নিরীহ মানুষের ক্ষতি হয়।”দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, আন্দোলনের সময় পুলিশ কর্মীদের ওপর হামলা এবং পাথর ছোড়ার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি বলেন, “আন্দোলনের অধিকার আছে, কিন্তু হিংসা ছড়ানোর অধিকার কারও নেই।”

বিজেপি নেতারা অবিমুক্তেশ্বরানন্দর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। একজন বিজেপি মুখপাত্র বলেন, “এ ধরনের মন্তব্য আইনশৃঙ্খলা ভঙ্গ করে এবং যুব সমাজকে ভুল পথে চালিত করে।”অন্যদিকে, সিজেপির কিছু সমর্থক অবিমুক্তেশ্বরানন্দর বক্তব্যকে আন্দোলনের ক্ষোভের প্রকাশ বলে দেখছেন। তাঁরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি না মানলে ছাত্রদের মধ্যে হতাশা বাড়ে। তবে সংগঠনের মূল নেতৃত্ব এখনও এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়নি।

আরও দেখুনঃ দুই দেশের সম্পর্ক মধুর করতে ভারত থেকে বাংলাদেশে রফতানি ৬০০ আনারস