ছেষট্টিতেই থামল লড়াই। চলে গেলেন ইতালির কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি (Franco Baresi)। দেশের জার্সির পাশাপাশি ক্লাব ফুটবলে এসি মিলানের জার্সিতে ও নিজের সেরাটা দিয়েছিলেন বারংবার। তবে এখন সমস্ত কিছু সাদা-কালো স্মৃতি। ১৯৮২ সালে ইতালির ফিফা বিশ্বকাপ জয়ী দলে ও ছিলেন এই দাপুটে ডিফেন্ডার। সব মিলিয়ে দেশের জার্সিতে খেলেছিলেন ৮০ টির বেশি ম্যাচ। পাশাপাশি ক্লাব ফুটবলে এসি মিলানের জার্সিতে খেলেছিলেন এক নাগারে কুড়ি বছর। নিজের ফুটবল ক্যারিয়ারে সিরিএ থেকে শুরু করে ইউরোপা সহ সুপার কোপা, ও উয়েফার মতো ট্রফি জেতার রেকর্ড ছিল এই তারকা ফুটবলারের।
তাঁর চলে যাওয়া নিঃসন্দেহে এক বিরাট শূন্যতার সৃষ্টি করল ইতালির ডিফেন্সে। যা হয়তো কখনোই পূরণ হওয়ার নয়। একটা সময় পাওলো মালদিনি থেকে শুরু করে কোস্তা কুর্তাদের সঙ্গে দুর্ভেদ্য রক্ষণভাগ তৈরি করেছিলেন বারেসি। পরবর্তীতে অর্থাৎ ২০২০ সালে এসি মিলানের দায়িত্ব পেয়েছিলেন এই প্রাক্তন ফুটবলার। ক্লাবের তরফ থেকে ‘৬’ জার্সি তুলে রাখা হয় তাঁরই সম্মানে। আজ কিছুক্ষণ আগে এসি মিলানের তরফে সোশ্যাল সাইটে জানানো হয়, ‘ এসি মিলানের সমগ্র ইতিহাস আজ ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে শোকের সাগরে নিমজ্জিত। তাঁর আদর্শ, সততা ও অসাধারণ ব্যক্তিত্ব চিরকাল ক্লাবের ডিএনএতে খোদাই হয়ে থাকবে, ঠিক যেমন তাঁর আইকনিক ৬ নম্বর জার্সি ঐতিহ্যের অবিচ্ছেদ্য প্রতীক হয়ে আছে।’
আরও বলা হয়, ‘ ফ্রাঙ্কো বারেসি শুধু একজন কিংবদন্তি ফুটবলারই নন, তিনি ছিলেন এসি মিলানের প্রান, পথপ্রদর্শক এবং ইতিহাসের এক মৌলিক অধ্যায়। এই গভীর শোকের মুহূর্তে এসি মিলান তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে, আর প্রতিটি রসনেরো সমর্থক সেই শোককে নিজেদের হৃদয়ে বহন করছে।’





