Kolkata, April 22: এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচদিনের টি-টোয়েন্টি সফরে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। দুটি ম্যাচ হয়ে গেলেও এখনো সফলতা পায়নি স্মৃতি মন্ধানারা। বুধবার প্রথম জয়ের খোঁজে তৃতীয় ম্যাচে নামছে ভারতের মেয়েরা। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী রাত ৯:৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল।
Read More: কোহলির সঙ্গে খেলার ইচ্ছা নোভাক জোকোভিচের, ভারত সফরের ইঙ্গিতও দিলেন
আজকের ম্যাচটি ভারতের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের ভাগ্য নির্ণায়ক ম্যাচ। শেষ দুটি ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। আজকের ম্যাচে জিততে না পারলে এই সিরিজ জয়ের আর কোনো সম্ভাবনা বেঁচে থাকবে না। প্রথম ম্যাচে ৬ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা মহিলা দল।
উভয় ম্যাচেই টসে জিততে পারেনি ভারত। ফলে প্রথমেই ব্যাট হাতে নামতে হয়েছে। প্রথম থেকেই চাপে রেখে বেশি রান তুলতে দেয়নি হারমানপ্রীত কৌরদের। গত ম্যাচে শেফালী ভার্মা রান পেলেও বাকিরা নিষ্প্রভ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের গেমে জিততে হলে ভারতের মেয়েদের বাইশ গজ টিকে থাকতে হবে।
Read More: আইএসএলে দ্বিতীয় ড্র, এবার চেন্নাইয়িনকে আটকে দিল মহামেডান
মুখোমুখি সংঘর্ষের ইতিহাসে,এই দুই দল মোট ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মধ্যে ৮টিতে সফল দক্ষিণ আফ্রিকা ও ১০টিতে বিজয়ী ভারতীয় মহিলা দল। এছাড়া ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় টি-টোয়েন্টির দিন জোহানেসবার্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিন তাপমাত্রা থাকবে প্রায় ১৮° সেলসিয়াস এবং আর্দ্রতা ৭৭%।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামের মাঠটি টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সহায়ক। এই মাঠের বাউন্ডারিগুলো বড় নয় এবং বাউন্সও চমৎকার। দ্রুতগতির আউটফিল্ডসহ এটি ছক্কা মারার জন্য একটি উপযুক্ত মাঠ। তবে, বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার দরুন প্রথমে বোলিং করা একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Read More: কেন আরব আমিরশাহীর নাগরিকত্ব নিলেন লখনউয়ের এই ব্যাটার?
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: লরা ওলভার্ড (অধিনায়ক), সুনে লুস, তাজমিন ব্রিটস, অ্যানেরি ডারকসেন, অ্যানেকে বোশ, ক্লো ট্রায়োন, নাদিন ডি ক্লার্ক, সিনালো জাফতা (উইকেটরক্ষক), আয়াবোঙ্গা খাকা, তুমি সেখুখুনে, ননকুলুলেকো ম্লাবা।
ভারতের সম্ভাব্য একাদশ: শেফালী ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রড্রিগস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), অনুষ্কা শর্মা, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, দীপ্তি শর্মা, শ্রী চরানি, ক্রান্তি গৌড়।




















