কেন আরব আমিরশাহীর নাগরিকত্ব নিলেন লখনউয়ের এই ব্যাটার?

Kolkata, April 21: বিশ্বকাপ খেলবেন। কিন্তু দেশের জার্সিতে নয়। অন্য দেশের জার্সিতে। রাজ্য ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স সত্ত্বেও দেশের হয়ে বড় মঞ্চে জায়গা হয়নি অক্ষদীপ নাথের।…

akshdeep-nath-uae-citizenship

Kolkata, April 21: বিশ্বকাপ খেলবেন। কিন্তু দেশের জার্সিতে নয়। অন্য দেশের জার্সিতে। রাজ্য ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স সত্ত্বেও দেশের হয়ে বড় মঞ্চে জায়গা হয়নি অক্ষদীপ নাথের। তাই অবশেষে কঠিন সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের এই ব্যাটার। সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিকত্ব বেছে নিলেন তিনি। এখন অন্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন।

দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমকপ্রদ ব্যাটিং। রঞ্জি ট্রফি লিস্ট-এ ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সুযোগ পেয়েছিলেন অক্ষদীপ। আইপিএল এ রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে খেলেন। কিন্তু সেখানে প্রতিযোগিতা বেশি থাকায় নিয়মিত খেলার সুযোগ পাননি। তাই বিশেষ জ্বলে উঠতেও পারেননি।

   

এমতাবস্থায় গত বছর আরব আমিরশাহী যান অক্ষদীপ। সেখানে স্থানীয় লিগে খেলে নিজের পারফরম্যান্সে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এই ভারতীয় ব্যাটার। এরপর আমিরশাহি বোর্ড অক্ষদীপকে বিশেষ ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানও করে। আর তিনি তা গ্রহণ করেন। এখন আন্তর্জাতিক মঞ্চে আরব আমিরশাহীর হয়ে প্রতিনিধিত্ব করবেন।

এখন তাঁর পাখির চোখ ২০২৭-এর বিশ্বকাপ। বর্তমানে তিনি দলের সঙ্গে নেপালে রয়েছেন। সেখানে বিশ্বকাপ লিগ-২ সিরিজে খেলার প্রস্তুতি নিচ্ছেন। ওমান, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র—একাধিক দলের বিরুদ্ধে লড়াই রয়েছে। সেখানেই নিজেকে মেলে ধরবেন লখনউয়ের অক্ষদ্বীপ।