বিশ্বকাপের বোধনেই ক্যাপ্টেন নয় সূর্য! কি বললেন?

শনিবার ওয়াংখেড়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত (Indian Cricket Team)। নামের দিক থেকে লড়াইটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ছবিটা কিন্তু ততটা সরল নয়। ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
indian-cricket-team-t20-world-cup-campaign-vs-usa

শনিবার ওয়াংখেড়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত (Indian Cricket Team)। নামের দিক থেকে লড়াইটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ছবিটা কিন্তু ততটা সরল নয়। দুই দেশের মুখোমুখি সংঘর্ষ হলেও মার্কিন দলে এমন অন্তত পাঁচজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের জন্ম ভারতে। কেউ খেলেছেন ভারতের বয়সভিত্তিক বিশ্বকাপে, কেউ নিয়মিত ছিলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ।

চোট ধাক্কায় কাবু ভারতের সম্ভাব্য একাদশে বিশেষ চমক!

মার্কিন অধিনায়ক মোনাক প্যাটেলের জন্ম গুজরাটে। জানা গিয়েছে, শনিবারের ম্যাচ দেখতে তাঁর পুরো পরিবারই হাজির থাকবেন ওয়াংখেড়েতে। এমনকি একটি বক্সও আগে থেকেই বুক করা হয়েছে। সৌরভ নেত্রভালকরের জন্য তো ম্যাচটা আরও বিশেষ। এক সময়ে যিনি এই ওয়াংখেড়েকেই নিজের ঘরের মাঠ বলতেন, সেই স্টেডিয়ামেই এবার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ। আবেগ লুকোচ্ছেন না সৌরভ। তিনি জানান, “মুম্বইয়ে অনেক ক্রিকেট খেলেছি। সেই ওয়াংখেড়েতেই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ খেলতে নামব। মনে হচ্ছে, একটা বৃত্ত সম্পূর্ণ হল।”

   

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)


কিন্তু ভারতীয় ড্রেসিংরুমে আবেগের জায়গা নেই। বিশ্বকাপ শুরুর ঠিক আগে চোটের ধাক্কা খেয়েছে গম্ভীর ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন পেসার হর্ষিত রানা। ম্যাচের আগের দিন দুপুরে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, “ও খেলতে পারবে কি না, সেটা ম্যাচের সকালে সিদ্ধান্ত নেব। তবে ওকে দেখে খুব একটা ভালো লাগছে না।” রাতেই সেই আশঙ্কা সত্যি হয়। হর্ষিতের বদলে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে।

চোট-আঘাতের পাশাপাশি রয়েছে ইতিহাস গড়ার চাপ। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও দল নিজেদের দেশে ট্রফি ধরে রাখতে পারেনি। তিনবার এই বিশ্বকাপ জেতার নজিরও নেই। সেই দিক থেকে ভারতের সামনে হাতছানি ইতিহাসের।

চাপ যে রয়েছে, তা অস্বীকার করছেন না সূর্য। তবে সেটাকে হালকা রাখতেই তাঁর চেষ্টা। সাংবাদিক সম্মেলনে তাঁকে দেখা গেল চেনা ফুরফুরে মেজাজেই হাসি, মজা আর আত্মবিশ্বাসে ভরপুর। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, খারাপ পারফরম্যান্সের পরেও এমন হাসিখুশি থাকা কি অধিনায়ক হওয়ার পর এসেছে?

সূর্যর উত্তরেও ধরা পড়ল তাঁর দর্শন। তিনি বলেন, “এমনিতেই বাইরের প্রচুর চাপ থাকে। আসল ব্যাপারটা হল, আপনি টিম হিসেবে কতটা এনজয় করছেন। আমার মন্ত্র খুব সোজা। মাঠে যতক্ষণ থাকবে, সেই সময়টা উপভোগ করো। চাপ থাকবেই। কিন্তু ইতিবাচক দিক হল, আমরা প্রচুর সমর্থন পাব। মানুষ গত দু’বছর ধরে দেখছে আমরা কী ধরনের ক্রিকেট খেলছি। তাই সবাইকে বলেছি, মাঠে নেমে খেলাটাকে উপভোগ করো।”


তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ‘ক্যাপ্টেন’ শব্দটা নাকি একেবারেই পছন্দ নয় সূর্যকুমারের। তিনি নিজেকে ক্যাপ্টেন নয়, লিডার হিসেবে দেখতে চান। তাই স্পষ্ট করে বলেছেন, “ক্যাপ্টেন নয়, আমাকে লিডার বলুন।”

Subhasish Ghosh

[email protected]

Follow on Google