হানিমুনে এসে দিঘার হোটেল থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা যুবতীর, আটক স্বামী

দিঘা: সদ্য বিবাহিত হানিমুনের জন্য সৈকত নগরী দিঘায় বেড়াতে এসেছিল এক নব দম্পতি। দিঘার হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবতী । ওই যুবতী’কে প্রথমে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Woman attempts suicide

দিঘা: সদ্য বিবাহিত হানিমুনের জন্য সৈকত নগরী দিঘায় বেড়াতে এসেছিল এক নব দম্পতি। দিঘার হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবতী । ওই যুবতী’কে প্রথমে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল পরে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। কাঁথি মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই যুবতী। ঠিক কি কারনে ওই মহিলা হোটেলে ছাদ থেকে আত্মহত্যার চেষ্টা করল তা এখনোও পরিষ্কার নয় ? পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ! ঘটনায় স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিঘা থানার পুলিশ।

সূত্রের খবর , ভিন রাজ্য উত্তরপ্রদেশে’র উরঙ্গাবাদের জগদীশপুর থেকে গত একমাস আগে বিবাহিত এই নবদম্পতি হানিমুনের জন্য সৈকত নগরীর দিঘা বেড়াতে আসেন। দু’দিন আগে নিউ দিঘা আসেন, এরপর তারা একটি হোটেলে উঠেন। এরা ওই যুবতী রাধা কুমারী ও স্বামী নাবনিত পাণ্ডে। বুধবার রাত্রি ন’টা নাগাদ ওই দম্পতির সঙ্গে বসচা শুরু হয়। তাদের পুরনো সম্পর্ক নিয়ে স্ত্রী ও স্বামীর সঙ্গে বচসা শুরু হয়। তখন ওই যুবতী নিউ দিঘা একটি হোটেলের তিনতলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। যুবতীকে বাঁচানোর চেষ্টা করলেও হাত ফঁসকে ছাদ থেকে নিচে পড়ে যায়। হোটেল কর্মীদের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে দিঘা হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবতীকে, অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য কাঁথি মহাকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন চিকিৎসক। ঘটনার খবর পেয়ে হাজির হয় দিঘা থানার পুলিশ। স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করে থানায় নিয়ে আসে।

   

পুলিশের হাতে আটক স্বামী নাবনিত পাণ্ডে বলেন ” দু’দিন আগে দিঘা বেড়াতে এসেছিলাম। কিছুই হয়নি। কি কারনে আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছিল বলতে পারব না “।

দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র বলেন ” ঠিক কি কারণে এমন ঘটনা তা তদন্ত শুরু করা হয়েছে। যুবতী স্বামী’কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google