Heat Wave: থর মরুভূমির সঙ্গে পানাগড়ের গরম লড়াই চলছে

আবহাওয়ায় রকমফেরে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা শীতে যেমন শৈলশহরগুলিকে টেক্কা দেয়, গরমেও তারা দেশের উষ্ণতম অঞ্চলগুলিকে চ্যালেঞ্জ করতে শুরু করল।তাপপ্রবাহের (Heat Wave)নিরিখে পানাগড় ও বাঁকুড়া গরম যুদ্ধ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Heat Wave

আবহাওয়ায় রকমফেরে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা শীতে যেমন শৈলশহরগুলিকে টেক্কা দেয়, গরমেও তারা দেশের উষ্ণতম অঞ্চলগুলিকে চ্যালেঞ্জ করতে শুরু করল।তাপপ্রবাহের (Heat Wave)নিরিখে পানাগড় ও বাঁকুড়া গরম যুদ্ধ শুরু করেছে রাজস্থানের থর মরুভূমির সঙ্গে!

আবহাওয়া বিভাগ জানাচ্ছ্, রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিম্ন জায়গায় তাপমাত্রা সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে। মঙ্গলবার একই রকম থাকবে পরিস্থিতি। বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা থর মরুভূমির দিনের তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি নথিভুক্ত করা হয়েছে।

   

উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও কলকাতা ও দক্ষিণবঙ্গের জন্য এখনও অবধি সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে এখনই কোনো বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। অন্তত আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার সহ আশপাশের অঞ্চলগুলিতে তাপপ্রবাহ আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতেরও বেশ কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google