গোকুলাম কেরালার জার্সিতে নজর কাড়ছেন এই পর্তুগিজ মিডফিল্ডার

কলকাতা: এই ফুটবল মরসুমের দিকে নজর রেখে আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি। যেখানে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছিল ম্যানেজমেন্ট। বিশেষ ...

By Sayan Sengupta

Published:

Follow Us
gokulam-kerala-portuguese-midfielder-vitor-hugo-performance-i-league

কলকাতা: এই ফুটবল মরসুমের দিকে নজর রেখে আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি। যেখানে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছিল ম্যানেজমেন্ট। বিশেষ করে আগের বছর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক খেলোয়াড়দের নাম। যা দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের। পরবর্তীতে এই নতুন ফুটবলারদের নিয়ে দাপুটে পারফরম্যান্সের মধ্যে দিয়ে আইলিগ শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।

টুর্নামেন্টের প্রথম দুইটি ম্যাচেই ড্র করেছিল দক্ষিণের এই আইলিগ জয়ীরা। যারফলে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে নেমে গিয়েছিল গোকুলাম। বর্তমানে আরও এক ধাপ নিচে নেমে গিয়েছে এই শক্তিশালী ফুটবল ক্লাব। এই মুহূর্তে দাঁড়িয়ে ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট রয়েছে তাঁদের ঝুলিতে। দুটো জয়ের পাশাপাশি দুটো ড্র এবং চারটি ম‌্যাচ হেরেছে এই ক্লাব। গত মার্চের শেষে আইজল এফসিকে দুইটি গোলের ব্যবধানে পরাজিত করার পর সেই ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা থাকলেও ধাক্কা খেতে হচ্ছে বারংবার।

   

রাজস্থান ইউনাইটেডেরে কাছে এক গোলে পরাজিত হওয়ার পর গত ম্যাচে রিয়াল কাশ্মীর এফসির কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হয় গোকুলাম। যেটা নিঃসন্দেহে বিরাট ধাক্কা। এসবের মাঝেই এবার এক বিদেশি মিডফিল্ডারকে দলে টেনেছে এই ক্লাব। তিনি ভীটর হুগো। গত রিয়াল কাশ্মীর ম্যাচে তাঁর অ্যাসিস্টে গোল আসলেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল গোকুলাম দলকে। তবে এবার এই বিদেশি ফুটবলারের দিকে নজর থাকবে সকলের। নিজের দেশ অর্থাৎ পর্তুগাল ছাড়াও পোল্যান্ড ও লেবাননের মতো দেশের ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বছর তিরিশের এই তারকার।

তবে ভারতীয় ক্লাব ফুটবলে আগামী দিনে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন তিনি সেটাই দেখার বিষয়। সূচি অনুযায়ী আগামী ১৮ই এপ্রিল বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে হবে গোকুলাম দলকে। লড়াইটা যে সহজ হবে না সেটা স্পষ্ট।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google