সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মরসুমে চতুর্থ স্থানে থেকেই দেশের দ্বিতীয় ডিভিশন লিগ শেষ করেছিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। যা ব্যাপকভাবে হতাশ করেছিল ম্যানেজমেন্টকে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে এই নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া গোকুলাম। সেজন্য, নতুন মরসুমের কথা মাথায় রেখে তাই অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল দক্ষিণের এই দল। যেখানে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বিশেষ করে আগের বছর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক খেলোয়াড়দের নাম। যা দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের।
আরও পড়ুন: অনিশ্চিত রবসন, পুরনো ছকেই বেঙ্গালুরু বধ করবেন লোবেরা?
তবে আন্দাজ করা যাচ্ছিল যে আরও বেশকিছু ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করবে দল। ইতিমধ্যেই টুর্নামেন্টের দুইটি ম্যাচ খেলে ফেলেছে গোকুলাম শিবির। যার মধ্যে দুইটি ড্র করে দুই পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দক্ষিণের এই আইলিগ জয়ীরা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিজেদের পুরনো ছন্দ ফেরানোই এখন অন্যতম লক্ষ্য দলের সকলের। সেই দিকে গুরুত্ব দিয়েই এবার কেরালার এই ফরোয়ার্ডকে নিজেদের দলে যোগদান করানোর কথা ঘোষণা করে দিল গোকুলাম।
আরও পড়ুন: স্বস্তির নিঃশ্বাস ক্যারিবিয়ানদের, দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ
তিনি মহম্মদ সিনান। উল্লেখ্য, এই সিজনে সুপার লিগ কেরালার ফুটবল দল কান্নুর ওয়ারিয়র্সকে চূড়ান্ত সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ভূমিকা ছিল এই ফুটবলারের। সেই দিকে নজর রেখেই এবার তাঁর উপর ভরসা রেখেছে এই ফুটবল ক্লাব। বলাবাহুল্য, সুপার লিগ কেরালায় প্রায় দশটির ও বেশি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। যার মধ্যে মোট চারটি গোল ছিল সিনানের। সেইসাথে দলের সতীর্থ খেলোয়াড়দের গোল করানোর ক্ষেত্রে ও তিনটি অ্যাসিস্ট ছিল দক্ষিণের এই স্ট্রাইকারের।
এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী ১৪ই মার্চ নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে গোকুলাম। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হায়দরাবাদের শ্রীনিধি ডেকান এফসি। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে সকলে।




















