অনিশ্চিত রবসন, পুরনো ছকেই বেঙ্গালুরু বধ করবেন লোবেরা?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে অন্যান্য সিজন গুলির মত এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করার পর থেকে এখনও পর্যন্ত ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Sergio Lobera Strategy ISL

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে অন্যান্য সিজন গুলির মত এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করার পর থেকে এখনও পর্যন্ত ঝড়ের গতিতে এগিয়ে চলেছে পালতোলা নৌকো। গত দুইটি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব ‌ তথা ওডিশা এফসির বিপক্ষে এসেছে সহজ জয়। এই দুই দলের বিপক্ষে মোট দশটি গোল করেছে সবুজ-মেরুন ফুটবলাররা। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। এই বিরাট বড় ব্যবধানে জয়ের সুবাদে শুধুমাত্র পয়েন্ট নয়, গোল পার্থক্যের ক্ষেত্রেও বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে মোহনবাগান।

আরও পড়ুন: চোটে কাবু রবসন রবিনহো, বেঙ্গালুরু ম্যাচে কি দেখা যাবে বাগান তারকাকে?

আগামী ১৪ই মার্চ সেই ধারাবাহিকতা বজায় রাখাই প্রধান লক্ষ্য থাকবে শুভাশিস বসু থেকে শুরু করে জেমি ম্যাকলারেনদের। তবে কান্তিরাভা স্টেডিয়ামে এই লড়াই যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন কোচ সার্জিও লোবেরা‌। তাই সবদিক নজরে রেখেই দলকে তৈরি রাখতে চাইছেন তিনি। তাছাড়া গত ম্যাচেই কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে রায়ান উইলিয়ামসরা। কাজেই আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে রেনেডি সিংয়ের বেঙ্গালুরু এফসি। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ও হয়তো মাঠের বাইরে থাকতে চলেছেন রবসন রবিনহো।

   

আরও পড়ুন: বাবা হচ্ছেন সূর্য! বিয়ের পিঁড়িতে বসছেন ঈশান? তুঙ্গে জল্পনা

উল্লেখ্য, গত মহামেডান ম্যাচ থেকেই সমস্যা দেখা দেয় এই ব্রাজিলিয়ান ফুটবলারের। তবে দলের স্বার্থে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন পুরোটা সময়। ওডিশা ম্যাচের সাফল্য কাটিয়ে গত রবিবার থেকেই ফের প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। বেঙ্গালুরু ম্যাচের আগে গোটা দলকে ভালো মতো ঝালিয়ে নিতে চাইছেন লোবেরা। তবে এদিনের অনুশীলনে মূলত সাইড লাইনেই সময় কাটাতে দেখা যায় রবসন রবিনহোকে। তারপর ফিরে যান ড্রেসিংরুমে। তা বাদে মূলত বল পাসিং ও পজিশনের দিকেই বাড়তি নজর দিতে দেখা যায় সকলকে‌। মনে করা হচ্ছে, বেঙ্গালুরু ম্যাচে ও হয়তো তাঁকে প্রথম একাদশে রাখবেন না কোচ।

আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে রাজনীতির ছায়া, মাত্র ২৪ বছরে অবসর ঘোষণা ক্রিকেটারের

আসলে এখনই হয়তো তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। তাছাড়া গত ওডিশা ম্যাচে জেমি ম্যাকলারেনের পাশাপাশি যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স ছিল ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের। এছাড়াও দুরন্ত অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন শুভাশিস বসু। এছাড়াও সুযোগ মতোই সক্রিয় হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেত্রাতোস। মনে করা হচ্ছে সেই পরিকল্পিত ছকেই তিন পয়েন্ট নিশ্চিত করতে চাইছেন লোবেরা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google