Tollywood Gossip: গোপনে প্রেম করছেন ইশা সাহা!! চিনে নিন কে এই অভিনেতা?

টলিউডের (Tollywood) হট টপিক হচ্ছে বর্তমানে কোন অভিনেতা বা অভিনেত্রী কার সঙ্গে প্রেম করছেন? আর এই উত্তর খুঁজতে গিয়েই তৈরি হয় জল্পনা। তবুও নেটিজেনদের মধ্যে চাপা উত্তেজনা থাকেই। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Isha Saha

টলিউডের (Tollywood) হট টপিক হচ্ছে বর্তমানে কোন অভিনেতা বা অভিনেত্রী কার সঙ্গে প্রেম করছেন? আর এই উত্তর খুঁজতে গিয়েই তৈরি হয় জল্পনা। তবুও নেটিজেনদের মধ্যে চাপা উত্তেজনা থাকেই। তবে এই প্রসঙ্গ যদি টলিউডের হার্টথ্রব ইশা সাহার প্রেম জীবন নিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। টলিউডের এই সুন্দরীর প্রেমে পাগল হাজার হাজার ভক্ত,কিন্তু অভিনেত্রী কাকে নিজের মন দিয়েছেন সেটা এখনও গোপন। আসুন জেনে নিন কে এই গোপন প্রেমিক ইশার!

যে সমস্ত বাঙালি অভিনেতা নিয়মিত মুম্বইয়ে কাজ করেন তাঁর মধ্যে অন্যতম ইন্দ্রনীল সেনগুপ্ত। বাঙালি দর্শক এবার ‘ফেলুদা’ হিসাবে দেখবে ইন্দ্রনীলকে। শুক্রবার মুক্তি পেতে চলেছে সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’। বাংলা সাহিত্যের আইকনিক গোয়েন্দা চরিত্রে অভিনয়ের সুযোগ, ইন্দ্রনীলের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। তবে পেশাগত জীবনের পাশাপাশি গত কয়েকমাস ধরে ইন্দ্রনীলের ব্যক্তিগত জীবনও রয়েছে চর্চায়। আর তার সাথে জড়িয়ে রয়েছে ইশা সাহার নাম।

   

 actor indranil sengupta

গত বছরই সামনে এসেছিল আলাদা থাকছেন ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী বরখা সেনগুপ্ত। এক ছাদের তলায় তাঁরা থাকেন না তা স্পষ্ট। কিন্তু ১৩ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার পিছনের কারণটা কী? এই নিয়ে বারবার উঠে এসেছে ইন্দ্রনীল-ইশার সম্পর্কের কথা। ইশার প্রেমে পড়েছেন ইন্দ্রনীল, এই নিয়ে চর্চার শেষ নেই। সত্যি কি তাই? এইবার এই রটনা নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘এমন গুঞ্জন আমারও কানে এসেছে। তবে এই নিয়ে আমি মন্তব্য করিনি। ইশা সাহাও করেনি। কোনও তৃতীয় ব্যক্তি যদি আমাদের নিয়ে গুঞ্জন ছড়ায়, তাহলে সেই মামলায় আমাদের কিছু করার নেই।’ ইন্দ্রনীলের এই বিষয়ে আরও বলেন, ‘আমি কার সঙ্গে চ্যাট করছি সেটা আমি ছাড়া কারুর জানবার কথা নয়, আমি ওতোটাও বোকা নই। অন্য কারুর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়বার মনোবৃত্তিটা আমার পছন্দ নয়’।

‘তরুলতার ভূত’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ইশা আর ইন্দ্রনীল। জানা যায়, এই ছবির সেটেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। আর এখন সেটাই টলি পাড়ার হট টপিক। যদিও এখনও সরাসরি মুখ খোলেননি এই দুই অভিনেতা-অভিনেত্রী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google