Budge Budge: অভিষেকের নির্বাচনী এলাকার বাজি কারখানায় আগুনে এনআইএ তদন্ত দাবি

বজবজ (Budge Budge) বাজি কারখানায় ‘বিস্ফোরণে’র ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাল বিজেপি৷ টুইট করে এই দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি৷

By Kolkata24x7 Team

Published:

Follow Us
factory in Budge Budge.

বজবজ (Budge Budge) বাজি কারখানায় ‘বিস্ফোরণে’র ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাল বিজেপি৷ টুইট করে এই দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি৷ শুভেন্দুর এই টুইটকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে৷ প্রসঙ্গত, বজবজ এই এলাকাটি টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে৷ স্বাভাবিকভাবেই এই বাজি কারখানায় আগুনের ঘটনা ভিন্নমাত্রা পেয়েছে৷

উল্লেখ্য, এগরার পর রবিবার রাতে বজবজ ফের বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। বেআইনি বাজি কারখানার গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় এলাকায় উত্তেজনার তৈরি হয়েছে৷ বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা, দাবি স্থানীয়দের। বাড়ির মধ্যে বসেই বাজি বানানো হয়। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷

   

এদিকে এই ঘটনার পর থেকেই রাতেই বেআইনি বাজি কারখানায় হানা দিতে শুরু করে পুলিশ৷ এই পুলিশি অভিযানের জেরে এলাকার মানুষ বেজায় ক্ষিপ্ত৷ সোমবার সকাল থেকে বজবজের ওই গ্রামে ঢোকার রাস্তায় জমায়েত করে আছেন স্থানীয় বাসিন্দারা৷ তারা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এলাকায় ঢুকতে দিচ্ছে না৷ 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google