Porimoni: দ্বিতীয় ইনিংস নতুন শুরু! পরীমণি কি ফের….?

দ্বিতীয় ইনিংস, নতুন শুরু! এমন মন্তব্য করে ফের ভক্তমহলে ঢেউ ছড়ালেন (Porimoni) পরীমণি। বাংলাদেশি অভিনেত্রী কী আবার বিয়ে করতে চলেছেন? এমন প্রশ্ন উঠছে। ফেসবুক পেজে তিনি লিখেছেন ‘আল্লাহ ...

By Rana Das

Published:

Follow Us

দ্বিতীয় ইনিংস, নতুন শুরু! এমন মন্তব্য করে ফের ভক্তমহলে ঢেউ ছড়ালেন (Porimoni) পরীমণি। বাংলাদেশি অভিনেত্রী কী আবার বিয়ে করতে চলেছেন? এমন প্রশ্ন উঠছে। ফেসবুক পেজে তিনি লিখেছেন ‘আল্লাহ ভরসা’। তবে তিনি যে পোস্ট করেছেন তাতে নতুন কোনও সিনেমার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। শামসুন্নাহার স্মৃতি পরীম়নি বরাবর বিতর্ক তৈরি করে জনপ্রিয়তা ধরে রাখতে মরিয়া বলেও অভিযোগ ঢালিউড ও চলিউডে। তিনি পশ্চিমবঙ্গেও বিশেষ চর্চিত।

সম্প্রতি পরীমণির পঞ্চম বিয়ে বিচ্ছেদ হয়েছে। প্রাক্তন স্বামী অভিনেতা শরিফুল রাজ ও পরীর সন্তান রাজ থাকে তার মায়ের কাছেই। বিচ্ছেদের পর পরীকে নিয়ে প্রশ্ন উঠেছে এরপর ছেলে কোলে কার ঘরে যাবেন পরী? তাঁর বিয়ে ও বিচ্ছেদ প্রতিবারই বিতর্ক তৈরি করেছে।

   

ঢানিউডে চর্চিত পরীমণি দ্রুত ভারত যাচ্ছেন। তিনি খেলা হবে চলচ্চিত্রে অভিনয় করবেন। বাংলাদেশের এই ছবির কিছুটা শুটিং হবে ভারতে। এর জন্য অনুমতি দিয়েছে ভারত সরকার।এই সিনেমায় পরীমণির সঙ্গে আছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ। এই সিনেমাতেই প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে পরীমণি, শবনম বুবলি ও প্রসেনজিৎকে। ইতোমধ্যেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বুবলিও তীব্র বিতর্কিত।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google