Porimoni: পরীমণির বুকিং শুরু, ঝাঁপিয়ে পড়ছে সবাই

বুকিং শুরু বার্তা এসেছে চর্চিত-বিতর্কিত অভিনেত্রী পরীমণির (Porimoni)  তরফ থেকে। এই বার্তায় গরম ভক্তরা। সামাজিক মাধ্যমে ঝড় উঠে গেল। বুকিং ক্যানসেল কেই বা করতে চায়! বাংলাদেশি ও টলিউডের ...

By Rana Das

Published:

Follow Us

বুকিং শুরু বার্তা এসেছে চর্চিত-বিতর্কিত অভিনেত্রী পরীমণির (Porimoni)  তরফ থেকে। এই বার্তায় গরম ভক্তরা। সামাজিক মাধ্যমে ঝড় উঠে গেল। বুকিং ক্যানসেল কেই বা করতে চায়! বাংলাদেশি ও টলিউডের নায়িকা শামসুন্নাহার স্মৃতি (পরীমণি)-তে মগ্ন দুই বাংলা। 

পারিবারিক জটিলতা ও দাম্পত্য সম্পর্ক ছেড়ে ছেলে কোলে পরীমণি কী করবেন তা নিয়ে ঢালিউড ও টলিউডে চর্চা প্রবল। একের পর এক বিবাহ বিচ্ছেদ, সর্বশেষ বিয়ের আগে সন্তানসম্ভবা হয়ে যাওয়া, মাদক পাচার মামলায় জেলে যাওয়া ঘিরে পরীমণি বিতর্কের কেন্দ্রে এসেছেন বারবার। পাশাপাশি অভিনয় চালিয়ে গেছেন।

   

এবার ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি ওটিটি কন্টেন্টে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। নাম ‘বুকিং’। এতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন এবিএম সুমন। তাদের নিয়ে নিরেট রোমান্টিক গল্প বানাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

বুকিং চুক্তি করেই পরীমণি বলেন, “ভালোবাসতে কে না চায়। সবার জীবনেই কোনো না কোনো ভালোবাসার মানুষ থাকে। যে মানুষটির জন্য জীবনটা অন্যরকম হয়ে ওঠে। সেই ভালোবাসার গল্প নিয়েই বুকিং।”

ভালোবাসা দিবসকে সামনে রেখে “লাভ স্টোরিস” নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। তার মধ্যে একটি হচ্ছে “বুকিং”।

পরীমণি জানান, এটি নির্মাণ করবেন মিজানুর রহমান আরিয়ানের মতো একজন দারুণ নির্মাতা। এর আগেও তার অনেক কাজ দেখেছি। লাস্ট দেখেছি ‘উনিশ-কুড়ি’। দারুণভাবে ভালোবাসার গল্প বলে সে। বিষয়টি আমার দারুণ লাগে। এবার তার নির্মাণে ভালোবাসার গল্পে কাজ করব। সঙ্গে থাকছেন এবিএম সুমন। আশা করি, দারুণ কিছু উপহার দিতে পারব দর্শকদের।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google