খুলনা: বাংলাদেশে হিন্দু হত্যা অব্যাহত। (Khulna)হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে হিন্দু হত্যালীলা শুরু হয়েছে তা এখনও চলছে। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার মল্লাদাঙ্গা গ্রামের বাসিন্দা, ৪০ বছর বয়সী রিকশা চালক সমীর ভট্টাচার্যকে ইসলামপন্থী দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ৪ জুলাই রাতে তার গলা কেটে রাস্তায় ফেলে রাখা হয়।
পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সমীর ভট্টাচার্য সাধারণ একজন রিকশাচালক ছিলেন। তিনি তার পরিবার নিয়ে শান্তিতে বাস করতেন। কিন্তু ৪ জুলাই রাতে তিনি বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে গলা কেটে ফেলে চলে যায়।
আরও দেখুনঃ সেভেন সিস্টার স্বাধীন হওয়া উচিত, আমরা করবই! প্রকাশ্যে হুমকি জামাত নেতার
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।এই হত্যাকাণ্ডকে অনেকে সাম্প্রদায়িক হামলা বলে উল্লেখ করেছেন। হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বেড়েছে। সমীরের মতো সাধারণ মানুষও নিরাপদ নয়।”
স্থানীয় হিন্দু পরিবারগুলো আতঙ্কিত। অনেকে বলছেন, “আমরা কোনো অপরাধ করিনি। তবু কেন আমাদের ওপর এমন হামলা?” সমীরের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তার স্ত্রী বলেন, “আমার স্বামী কোনো রাজনীতি করত না। শুধু রিকশা চালিয়ে সংসার চালাত। কারা এমন নৃশংসতা করল?”বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়েছে। মন্দির ভাঙচুর, জমি দখল এবং ব্যক্তিগত হামলার অভিযোগ উঠছে।
আরও দেখুনঃ ভারত-বাংলাদেশ সীমান্তে নয়া উদ্বেগ! সক্রিয় হচ্ছে রোহিঙ্গাদের জঙ্গি বাহিনী স্পেশাল ফোর্স
মানবাধিকার সংগঠনগুলো বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে সরকারকে আরও সতর্ক হতে হবে। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসা বন্ধ করতে হবে। এটি দেশের ইমেজ নষ্ট করছে।”বাংলাদেশ সরকার এখনও এই ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে। দোষীদের শাস্তি দেওয়া হবে। কিন্তু স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন, “অতীতেও এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি।” তারা দাবি করছেন, দ্রুত দোষীদের গ্রেফতার করতে হবে।
আরও দেখুনঃ ‘আমরা হুসেন সোহরাওয়ার্দীর উত্তরসূরি!’ পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের তাড়ানোর হুমকি জামাত নেতার




