দিল্লিতে এমবিএ পড়ুয়াকে অপহরণ করে বন্দুকের নলের সামনে নগ্ন হতে বাধ্য করা হল

রাজধানী দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির বেসামাল অবস্থা আরও একবার সামনে এল। সম্প্রতি ম্যানেজমেন্ট পড়ুয়া এক ছাত্রকে অপহরণ করে দুষ্কৃতীরা একটি হোটেলে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রকে বন্দুক দেখিয়ে বিবস্ত্র ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাজধানী দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির বেসামাল অবস্থা আরও একবার সামনে এল। সম্প্রতি ম্যানেজমেন্ট পড়ুয়া এক ছাত্রকে অপহরণ করে দুষ্কৃতীরা একটি হোটেলে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রকে বন্দুক দেখিয়ে বিবস্ত্র হতে বাধ্য করা হয়। এরপর নগ্ন অবস্থায় ওই ছাত্রের ভিডিও শুট করে দুষ্কৃতীরা। তবে এখানেই শেষ হয়ে যায়নি অত্যাচার। এরপর ওই হোটেলের ঘরের বিছানায় গাঁজা, চরস, আগ্নেয়াস্ত্র-সহ বিভিন্ন মাদক ছড়িয়ে রাখে দুষ্কৃতীরা। ওই ছাত্রকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

দুষ্কৃতীরা হুমকি দেয়, তাদের ২০ লক্ষ টাকা দেওয়া না হলে তারা ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। ছাত্রটির মানসম্মান রক্ষার জন্য তার পরিবার দুষ্কৃতীদের ৫ লক্ষ টাকা দেয়। কিছুদিনের মধ্যেই আরও কিছু টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেয় তারা। কিন্তু তার আগেই ওই ছাত্রের নগ্ন ভিডিও পড়ুয়ার বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে দেয় দুষ্কৃতীরা। তীব্র অসম্মানিত হয়ে ওই পড়ুয়া রবিবার ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই পড়ুয়া হাসপাতালে ভর্তি।

   

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ওই পুড়ুয়ার সঙ্গে একজন ছাত্রীর সম্পর্ক ছিল। কিন্তু দু বছর আগের সেই সম্পর্ক ভেঙে যায়। তার প্রতিশোধ নিতেই ওই ছাত্রী পরিকল্পনা করে ওই পড়ুয়াকে এভাবে হেনস্থা করেছে। ইতিমধ্যে ওই ছাত্রের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে। তাদের জেরা করে এই ঘটনায় জড়িত অন্যদের ধরার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে ওই ছাত্রের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় যারা জড়িত তারা কেউ পার পাবে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google