আগে মিনি হানিমুন তারপর আলতা পায়ে শ্বশুরবাড়ি যাব: শ্রুতি

রবিবার বিয়ের খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার। একটি ওয়েডিং কেকের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন ‘মিস থেকে মিসেস হলাম’। সোশ্যাল মিডিয়ায় নিজের নাম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রবিবার বিয়ের খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার। একটি ওয়েডিং কেকের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন ‘মিস থেকে মিসেস হলাম’।

সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলে শ্রুতি দাস সমাদ্দার করে ফেলেন তিনি। আইনি বিয়েটা করেছেন সাদা ঢাকাই জামদানিতে। যাতে রয়েছে সরু লাল রঙের পার। আর সাদা রঙের পঞ্জাবি ছিল স্বর্ণেন্দুরও। সোনার বদলে রুপোর গয়না পরে রেজিস্ট্রি করেন শ্রুতি।

   

বিয়ে হওয়ার পর থেকেই আলাদা থাকছেন। শনিবার ভোরবেলাই বেরিয়ে পড়েছেন জুটি। শ্রুতি জানিয়েছেন আলতা পায়েই তিনি ঢুকবেন সমাদ্দার বাড়ির বউ হয়ে। সামাজিক বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের।

শনিবার একটি রিল ভিডিয়ো শেয়ার করে নিলেন শ্রুতি সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লিখলেন, “আমাদের মিনি হানিমুন”। অভিনেত্রী জানিয়েছেন, সামাজিক বিয়ের পর বড় করে হবে হানিমুন। আপাতত দেশের মধ্যেই কোথাও একান্তে কিছুটা সময় কাটিয়ে আসতে চান নব দম্পতি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google