নাবালিকা পরিচালিকাকে লাগাতার ধর্ষণ! তৃণমূল ঘনিষ্ঠ স্কুল শিক্ষক কাকুর হাড়হিম করা ঘটনা

নাবালিকা পরিচালিকাকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল এক প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে । শুধু তাই নয় ধর্ষণের কথা বাইরে না বলার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হয় বলে জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
durgapur police station

নাবালিকা পরিচালিকাকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল এক প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে । শুধু তাই নয় ধর্ষণের কথা বাইরে না বলার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে। লাগাতার ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। যদিও নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ ওই অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে। মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই নির্যাতিতার মা ওই অভিযুক্ত শিক্ষকের বাড়িতে কাজ করতেন। তিনি অসুস্থ থাকার জন্য কিছুদিন ছুটি চান কিন্তু ওই অভিযুক্ত প্রাইমারী শিক্ষক ছুটি দিতে রাজি হয়নি উপরন্তু কাজ না করলে টাকা কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন। তাই উনি ওনার নাবালিকা মেয়েকে কাজে পাঠান। আর সেই সুযোগেই তাঁর মেয়ের উপর লাগাতার ধর্ষণ করেছেন অভিযুক্ত শিক্ষক। শুধু তাই নয় তাঁর উপরে চলত শারীরিক নির্যাতন। কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

   

ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ৷ সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক অভিযুক্তকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ জানা গিয়েছে, ওই শিক্ষক নাকি তৃণমূল দলের সঙ্গেও যুক্ত ছিলেন । তবে অভিযুক্ত শিক্ষকের দাবি, পুরো অভিযোগ ভিত্তিহীন। তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি কোনও দলের সঙ্গেও যুক্ত নন

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google