Malda: প্রার্থীকে ফাঁসাচ্ছে পুলিশ অভিযোগে মানিকচক থানা ঘিরল কংগ্রেস

মালদার (malda) মানিকচকে কংগ্রেস কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানিকচক থানা ঘেরাও কর্মসৃচিতে ধুন্ধুমার পরিস্থিতি। কোনওরকমে গেট রক্ষা করল পুুলিশ। জানা গেছে কংগ্রেস কর্মীদের উপর হামলা, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মালদার (malda) মানিকচকে কংগ্রেস কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানিকচক থানা ঘেরাও কর্মসৃচিতে ধুন্ধুমার পরিস্থিতি। কোনওরকমে গেট রক্ষা করল পুুলিশ।

জানা গেছে কংগ্রেস কর্মীদের উপর হামলা, বাড়ি ভাঙচুর, কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে চলে বিক্ষোভ। অভিযোগ, শাসকদলের মদত দিতে কংগ্রেস প্রার্থীকে ফাঁসাচ্ছে মানিকচক থানার পুলিশ।

   

বিক্ষোভ প্রদর্শনের সময় মানিকচক থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। বিক্ষোভের সময় উপস্থিত ছিলেন সাংসদ আবু হাসান খান চৌধুরী।মানিকচকের প্রাক্তন বিধায়ক মোওাকিন আলম,কংগ্রেস নেতা মোয়াজ্জেম হোসেন সহ কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভে ছিলেন বাম সমর্থকরাও।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google