Birbhum: ৮৬ দিনের মধ্যে বীরভূমে ফের পুলিশ সুপার বদলের বিজ্ঞপ্তি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ প্রথম পুলিশ সুপার বদল হয় বীরভূমে। বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব পান ভাস্কর মুখোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার ৮৬ দিনের মাথায় বদলির বিজ্ঞপ্তি।

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
police job

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ প্রথম পুলিশ সুপার বদল হয় বীরভূমে (Birbhum)। বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব পান ভাস্কর মুখোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার ৮৬ দিনের মাথায় বদলির বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বীরভূমের বর্তমান পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারের। বীরভূমের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বারাসাত পুলিশ জেলার বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জিকে।

   

উল্লেখ্য, মাত্র ৮৬ দিনের মাথায় পুলিশ সুপার বদল নিয়ে জেলায় তৈরি হচ্ছে জল্পনা। পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, “সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী তাদের চলতে হবে।”

সূত্র অনুযায়ী, ভাস্কর মুখোপাধ্যায়ের ডিআইজি হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। তিনি জুলাই মাসে ডিআইজি হতে পারেন। এই পরিস্থিতিতে যদি জুলাই মাসে তার পদোন্নতি হয় এবং ওই সময় যদি পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে ভাস্কর মুখোপাধ্যায়ের জায়গায় অন্য কাউকে আনতে হবে।

তাই আগেই যদি নতুন পুলিশ সুপার হিসেবে রাজনারায়ণ মুখার্জি দায়িত্ব পান তাহলে তিনি জেলার পরিস্থিতি বুঝে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে অনেক সুবিধা পাবেন। সব পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্য পুলিশ কেবলমাত্র ২ জেলার পুলিশ সুপার বদলি করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google