মহিলা আইএসএ অফিসারকে যৌন হেনস্থায় অভিযুক্ত চরণজিৎ সিংহের গ্রেফতারের দাবি

নিউজ ডেস্ক: চেয়ারে না বসতেই পঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে চরণজিৎ সিংহ চান্নিকে গ্রেফতারের দাবি উঠল৷ তিন বছর আগের একটি মামলা তুলে এনে চরণজিৎ-এৎ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জোর দাবি করা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Punjab Chief Minister-designate Charanjit Singh Channi

নিউজ ডেস্ক: চেয়ারে না বসতেই পঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে চরণজিৎ সিংহ চান্নিকে গ্রেফতারের দাবি উঠল৷ তিন বছর আগের একটি মামলা তুলে এনে চরণজিৎ-এৎ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জোর দাবি করা হচ্ছে৷ এই নিয়ে রীতিমতো কোনঠাসা পঞ্জাব প্রদেশ কংগ্রেস৷

পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেন৷ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বেশ চাপানউতোর চলছিল৷কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে সিধু, জাখড়, সুখবিন্দর সিংহ রান্ধওয়া সহ বেশ কয়েকটি নাম উঠে এলেও শেষমেশ চরণজিৎ সিংয়ের নামেই সিলমোহর পড়ে৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার চরণজিৎ সিংহ চান্নিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন৷ আজ সোমবার তিনি রাজ্যপালের কাছে শপথ নেবেন৷

   

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ৫৮ বছরের কংগ্রেস নেতা চামকৌর সাহিব থেকে তিনবার বিধায়কও হয়েছেন৷ ২০১৭ সালের মার্চ মাসে তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহর মন্ত্রিসভায় আসেন। রাজ্যেরে সর্বোচ্চ এই পদ পাওয়ার আগে রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷

রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে ‘মি-টু’-এর অভিযোগ ওঠে৷ সেই সময় তিনি রাজ্যের এক মহিলা আইএএস অফিসারের সঙ্গে অভব্য আচরণ করেন বলেন অভিযোগ৷ মুখ্যমন্ত্রী পদে তাঁর নাম ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় সেই পুরোনো মামলা তুলে আনা হয়েছে৷ সেই অভব্য আচরণের ছবি পোস্ট করে নেট নাগরিকরা #ArrestCharanjitChanni হ্যাশট্যাগ তৈরি করে তা ভাইরাল করেছে৷ সোমবার ১১ টায় চরণজিৎ শপথ নেবেন৷ তার আগে #ArrestCharanjitChanni ক্যাম্পেন বেশ জোরাল আকার নিয়েছে৷ ফলে চেয়ারে বসার আগেই চরম অস্বস্থিতে পড়েছে কংগ্রেস নেতৃত্বসহ খোদ চরণজিৎও৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google