বাণিজ্য সম্মেলনের নামে ৬৩৫ কোটি! মমতার বিরুদ্ধে তদন্ত-মামলার আশ্বাস শুভেন্দুর

কলকাতা: বাংলার শিল্প-বাণিজ্য নিয়ে সংবাদ সম্মেলনে ফের বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের’ আয়োজন করার অছিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজকোষের ...

By Sudipta Biswas

Published:

Follow Us
suvendu-adhikari-demands-probe-over-635-crore-bgbs-funds

কলকাতা: বাংলার শিল্প-বাণিজ্য নিয়ে সংবাদ সম্মেলনে ফের বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের’ আয়োজন করার অছিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজকোষের প্রায় ৬৩৫ কোটি টাকা একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বেআইনিভাবে পাইয়ে দিয়েছেন। তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ ও তদন্তের আশ্বাসও দিয়েছেন। নিউটাউনে একটি সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন এই বিষয়ে দরকার পড়লে আর্থিক দুর্নীতি যারা তদন্ত করেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুষ্ঠানকে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে আসছেন। এবার তিনি সরাসরি ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন’-কে নিশানা করলেন। এই সম্মেলনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে পরিচিত ছিল। প্রতি বছর বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বড় আয়োজন করা হত।

   

আরও দেখুনঃ বাড়বে বায়ুসেনার শক্তি, ‘মেক ইন ইন্ডিয়া’র আওতায় বাড়তি গতি পেল নতুন রাফাল চুক্তি

কিন্তু শুভেন্দু বলছেন, আয়োজনের নামে যে খরচ দেখানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, একই ধরনের ইভেন্ট আয়োজনে অন্য রাজ্যগুলো যেখানে অনেক কম খরচ করে, সেখানে বাংলায় কোটি কোটি টাকা একটি বিশেষ সংস্থার কাছে চলে গিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “এত টাকা খরচ করে কী বিনিয়োগ এসেছে? কতগুলো শিল্প ইউনিট চালু হয়েছে? মানুষের কর্মসংস্থান কোথায়?” তাঁর অভিযোগ, এই টাকার একটা বড় অংশই কমিশন ও অন্যান্য অনিয়মের মাধ্যমে বেরিয়ে গিয়েছে।

আজ শুক্রবার নিউটাউনে বাংলায় ভারী এবং মাঝারি শিল্প সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল জমানায় ১৫ বছর যা হয়েছে তা শিল্পের নাম ভাঁওতা। বিভিন্ন সংস্থাকে টাকা দিয়ে শুধু বাণিজ্য সম্মেলন হয়েছে। কিন্তু ১৫ বছরে বাংলায় আসেনি কোনো শিল্প। কর্মসংস্থানের বদলে শিল্পের নাম শুধুই আর্থিক দুর্নীতি করেছে তৃণমূল এমনটাই অভিযোগ করেছেন তিনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে নব্য নির্বাচিত সরকারকে সময় দেওয়া উচিত এবং অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারী এক এক করে তার করা ভবিষ্যৎবাণী গুলির মতই বাংলার মানুষের সমস্ত প্রত্যাশাও পূরণ করবেন।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.