প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি পুরনো বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক দানা বাঁধল। ২ জুন রানি রাসমণি রোডে অনুষ্ঠিত এক জনসভা থেকে নাম না করে বাংলাদেশ সংক্রান্ত একটি প্রসঙ্গে তাঁর মন্তব্য ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার তাঁর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ ও এফআইআর দায়েরের ঘটনা সামনে এসেছে।
সূত্রের খবর, ওই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটি নির্দিষ্ট প্রসঙ্গ উল্লেখ না করলেও তাঁর বক্তব্যের ভঙ্গি ও শব্দচয়নকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। অভিযোগকারীদের দাবি, ওই মন্তব্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে। এর জেরে প্রথমে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় এক আইনজীবী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। (Mamata Banerjee) সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে একটি এফআইআরও রুজু হয় বলে জানা যায়। নতুন করে পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ এবার আরও এক ব্যক্তি একজন ব্যবসায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, ধর্মতলার একটি রাজনৈতিক সভায় মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন, তা সমাজে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং তা আইনগতভাবে শাস্তিযোগ্য।
ঘটনাটি মূলত এই বছরের(Mamata Banerjee) শুরুতে ভোটের আবহে অনুষ্ঠিত এক জনসভাকে কেন্দ্র করে। ওই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।”
এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র সমালোচনা। বিরোধী দলগুলির দাবি, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত হয়নি, কারণ এতে সামাজিক বিভাজন ও উত্তেজনা বাড়ার সম্ভাবনা থাকে।


















