প্রতারণার অভিযোগে উত্তাল পরিস্থিতি, FIR দায়ের সোহমের বিরুদ্ধে

অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty) আবারও আইনি জটিলতায় জড়ালেন। এবার তাঁর বিরুদ্ধে উঠেছে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। অভিযোগ অনুযায়ী, সিনেমা প্রযোজনার ...

By Suparna Parui

Published:

Follow Us
actor-soham-chakraborty-booked-in-₹1-05-crore-fraud-complaint-in-kolkata

অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty) আবারও আইনি জটিলতায় জড়ালেন। এবার তাঁর বিরুদ্ধে উঠেছে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। অভিযোগ অনুযায়ী, সিনেমা প্রযোজনার নাম করে টাকা নেওয়া হলেও নির্ধারিত কাজ সম্পন্ন করা হয়নি। এই ঘটনায় কলকাতার চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী পক্ষ দাবি করেছেন যে (Soham Chakraborty) একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়ে তাঁরা অর্থ বিনিয়োগ করেছিলেন। সেই প্রকল্পে অভিনেতা সোহম চক্রবর্তী যুক্ত ছিলেন এবং প্রযোজনার কাজে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অভিযোগ অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে চুক্তি ও আলোচনার ভিত্তিতে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা বিভিন্ন সময়ে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে সিনেমার কাজ শুরু বা সম্পূর্ণ না হওয়ায় সন্দেহ তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে। অভিযোগে আরও বলা হয়েছে, বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। ফলে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়া হয়। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে লেনদেন সংক্রান্ত নথি, চুক্তিপত্র এবং অর্থ স্থানান্তরের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

   

এই ঘটনায় নতুন করে বিতর্কে জড়িয়েছে সোহম চক্রবর্তীর নাম। চলচ্চিত্র জগতে জনপ্রিয় এই অভিনেতা পরবর্তীতে রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন। ফলে এই ধরনের আর্থিক অভিযোগ তাঁর ব্যক্তিগত ও পেশাগত ইমেজে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এখনো পর্যন্ত সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google