জুনেই রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন

১০ জুন দেশের ১৫ টি রাজ্যে হবে রাজ্যসভার ভোট গ্রহণ। ৫৭ টি রাজ্যসভা আসনে ভোটের নির্ঘন্ট করল নির্বাচন কমিশন। ২৪ মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে কমিশন। রাষ্ট্রপতি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rajya Sabha Voting Date Finalised Ahead of Assembly Elections

১০ জুন দেশের ১৫ টি রাজ্যে হবে রাজ্যসভার ভোট গ্রহণ। ৫৭ টি রাজ্যসভা আসনে ভোটের নির্ঘন্ট করল নির্বাচন কমিশন। ২৪ মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের ১১ টি আসনে হবে নির্বাচন। এছাড়াও মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে ৬ টি আসনে হবে নির্বাচন। বিহারের ৫ টি, কর্ণাটক, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের ৪ টি করে আসনে হবে নির্বাচন। মধ্যপ্রদেশ এবং ওড়িশার ৩ টি করে আসনে হবে নির্বাচন। সেইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ছত্তিসগড়ের ২ টি করে আসনে হবে নির্বাচন। একটি মাত্র আসনে নির্বাচন হবে উত্তরাখণ্ডে।

   

রাজ্যসভার এই নির্বাচনের বিজেপির দখলে রয়েছে ২৩ টি আসন। কংগ্রেসের দখলে থাকছে ৮ টি। তবে এবার উল্লেখযোগ্যভাবে রাজ্যসভায় আসন বাড়তে চলেছে আপ এবং ডিএমকের। এবারেই শেষ হচ্ছে নির্মলা সীতারামন, পীযুষ গোয়েল এবং মুখতার আব্বাস নাগভির সময়সীমা। সেইসঙ্গে শেষ হচ্ছে পি চিদম্বরম, কপিল সিব্বাল, জয়রাম রমেশদেরও।

তবে ১৯৯০ সালের পর এই প্রথমবার ১০০ এর বেশী আসন দখলে নিয়েছে বিজেপি। ২৪৫ টি রাজ্যসভার আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১২৩। তাই রাষ্ট্রপতি নির্বাচনে খুব সহজেই বিজেপি মনোনিত প্রার্থী জয়লাভ করবে তা বলাই বাহুল্য।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google