রাষ্ট্রপতির প্রাতঃরাশ আমন্ত্রণ বয়কট তৃণমূলের

কলকাতা: আগামী ১৬ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাতঃরাশে ডেকে পাঠান তৃণমূল সাংসদদের। (TMC boycott)তবে এই প্রাতঃরাশের আমন্ত্রণ বয়কট করেছে তৃণমূলের সাংসদরা এমনটাই জানা গিয়েছে। তৃণমূল সাংসদরা বলেছেন অনেক ...

By Sudipta Biswas

Published:

Follow Us
tmc-boycott-president-droupadi-murmu-breakfast-invitation-ramzan

কলকাতা: আগামী ১৬ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাতঃরাশে ডেকে পাঠান তৃণমূল সাংসদদের। (TMC boycott)তবে এই প্রাতঃরাশের আমন্ত্রণ বয়কট করেছে তৃণমূলের সাংসদরা এমনটাই জানা গিয়েছে। তৃণমূল সাংসদরা বলেছেন অনেক মুসলিম সাংসদ আছেন যারা রমজান পালন করছেন, তাই তাদের কথা মাথায় রেখেই এই প্রাতঃরাশের আমন্ত্রণ বয়কট করা হয়েছে। তবে এই ঘটনায় বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। রাজনৈতিক মহলের একাংশের মতে সম্প্রতি রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরের বিতর্কের জেরেই এই আমন্ত্রণ বয়কট করেছে তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি আদিবাসী সম্মেলনে যোগ দিতে বাংলায় এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে সেই সময় তৃণমূলের ধর্ণা চলার কারণে তাকে স্বাগত জানাতে উপস্থিত হননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এছাড়াও রাজ্যের কোনও মন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন না। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। তবে মমতাকে নিজের ছোট বোন বলেছিলেন তিনি এবং বলেছিলেন মমতা হয়ত কোনও কারণে রেগে আছেন।

   

আরও দেখুনঃ সপ্তাহান্তে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার সতর্কতা

পাল্টা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাষ্ট্রপতি বিজেপির শেখানো বুলি আওড়াচ্ছেন। তার সঙ্গে বলেন যে দিল্লি থেকে বার বার এলে সেখানে গিয়ে দাঁড়ানোর দায় তার নেই। তিনি মানুষের ভোটাধিকারের জন্য রাস্তায় নেমেছেন। এই বিতর্কিত ঘটনার জেরেই তৃণমূল সাংসদরা রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

বিজেপি নেতারা বলছেন, তৃণমূল রাষ্ট্রপতির পদকে অসম্মান করছে। অন্যদিকে তৃণমূলের নেতারা দাবি করছেন, এটা ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্ন। রমজানের সময় রোজাদার সাংসদদের প্রাতঃরাশে যোগ দেওয়া অসম্ভব। দলের এক সাংসদ বলেছেন, “আমরা রাষ্ট্রপতির পদকে সম্মান করি, কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাসও গুরুত্বপূর্ণ। এতে কোনও রাজনীতি নেই।”

এই ঘটনা ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিজেপি এই ইস্যুকে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বলছে যে দলটি সংবিধানিক প্রতিষ্ঠানকে সম্মান করে না। তৃণমূল পাল্টা বলছে, বিজেপি রাষ্ট্রপতির পদকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। রাষ্ট্রপতি মুর্মু নিজে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে এই বিতর্কে জড়িয়ে পড়ায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়েছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.