সপ্তাহান্তে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার সতর্কতা

কলকাতা: বাড়ছে পারদ৷ তবে রয়েছে বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাসও৷ সেই পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার বিকেল থেকে একাধিক জেলা বৃষ্টির সাক্ষী থেকেছে৷ তবে শুক্রবার সকাল থেকে ফের বেড়েছে তাপমাত্রা৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: বাড়ছে পারদ৷ তবে রয়েছে বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাসও৷ সেই পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার বিকেল থেকে একাধিক জেলা বৃষ্টির সাক্ষী থেকেছে৷ তবে শুক্রবার সকাল থেকে ফের বেড়েছে তাপমাত্রা৷ সেই সঙ্গে দেখা দিয়েছে রোদের ঝলক৷ তবে আগামী কয়েকদিনে সূর্যের তাপ থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী পাঁচ-ছয় দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে৷ মঙ্গলবার পর্যন্ত এই এলাকায় দমকা হাওয়া বইতে পারে। ১২ এবং ১৩ মার্চের মধ্যে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে আগামী দুই-তিনদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। সপ্তাহান্তে আকাশ আংশিক মেঘলা থাকবে৷

   

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বাড়তে পারে৷ বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে৷ দক্ষিণবঙ্গের শহরাঞ্চলে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সর্তক করেছে আবহাওয়া দফতর৷

বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত থাকার কারণে পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করছে। রবিবার থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি, সর্বনিম্ন ২৪-২৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google