ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও মাহিকা শর্মা প্রেমকাহিনী বেশ চর্চায়। ভালোবাসার সপ্তাহ পালন থেকে প্রেমিকা মাহিকার নামের প্রথম অক্ষরের ট্যাটু করিয়েছেন ‘রোমিও’ হার্দিক। প্রফেশনাল ও পার্সোনাল- দুই দিকই ব্যালান্স করে চলছেন তিনি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাহিকার সঙ্গে বার বার দেখা গিয়েছে হার্দিককে। হার্দিকের জীবনে মাহিকা আসতেই নাকি দাদা কুণালের সঙ্গে বিবাদ শুরু হয়েছে! দুই ভাইয়ের মধ্যে নাকি বাড়ছে দূরত্ব। এই নিয়ে তুঙ্গে জল্পনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ভাই হার্দিককে সোশ্যাল মিডিয়ায় কোনও শুভেচ্ছা জানানি দাদা কুণাল পান্ডিয়া। এমনটাই লক্ষ্য করেছে নেটপাড়া। এমনকি কুণালের স্ত্রী পাংখুরি শর্মাকে একদিনও দেখা যায়নি স্টেডিয়ামে। অথচ একসময় দেওয়র হার্দিকের খেলায় মজে থাকতেন বৌদি পাংখুরি শর্মা। এখন সে সব নাকি অতীত। হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচের সাথে দেখা যেত কুণাল এবং পাংখুরিকে। কিন্তু মাহিকার সঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের। অন্যদিকে আবার মাহিকাকে লাকি চার্ম মনে করেন হার্দিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় স্টেডিয়ামে মাহিকার সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছিল হার্দিককে। হার্দিক-পুত্র অগস্ত্যর সঙ্গেও দেখা গিয়েছে মাহিকাকে। উল্লেখ্য, ২০২৪ সালে সার্বিয়ার নায়িকা নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রায় দেড় বছর সন্তানকে নিয়ে একাই কাটিয়েছেন হার্দিক। বর্তমানে তাঁর জীবনে এসেছেন মাহিকা শর্মা।




















