মমতা নন, মোদীই করেছেন দ্রৌপদীকে গুরুত্বহীন! বিস্ফোরক কংগ্রেস নেতা

কলকাতা: গতকাল শনিবার বাগডোগরায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাকে স্বাগত জানাননি। এই ইস্যুতেই বিতর্কে ভরে গিয়েছে রাজনৈতিক ...

By Sudipta Biswas

Published:

Follow Us
droupadi-murmu-mamata-banerjee-bagdogra-controversy

কলকাতা: গতকাল শনিবার বাগডোগরায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাকে স্বাগত জানাননি। এই ইস্যুতেই বিতর্কে ভরে গিয়েছে রাজনৈতিক মহল। রাষ্ট্রপতি নিজেও ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছিলেন মমতা সম্পর্কে। মমতাকে নিজের ছোট বোন বলে তিনি বলেন হয়তো মমতা রাগ করেছেন, তাই বাংলায় এলেও তাকে সাদর অভ্যর্থনা জানাননি মমতা।

এই ইস্যুতেই এবার মুখ খুললেন কংগ্রেস নেতা উদিত রাজ। তিনি সরাসরি মমতাকে সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন মমতা নন স্বয়ং প্রধানমন্ত্রীই গুরুত্ব দেন না আদিবাসী রাষ্ট্রপতিকে। তিনি বলেছেন, নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। যা দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির প্রতি অপমান। উদিত রাজের কথায়, “যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছিল, তখন রাষ্ট্রপতিরই সেটা করা উচিত ছিল।

   

আরও দেখুনঃ কুয়েতে ইরানপন্থী স্লোগানে জুটল নির্বাসন-খোয়া গেল নাগরিকত্ব! ভারতে হলে কী হত?

কিন্তু একজন আদিবাসী রাষ্ট্রপতিকে সেই সুযোগ দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনে প্রবেশের সময় রাষ্ট্রপতিকে মনে রাখেননি। তাকে গুরুত্ব দেননি। প্রধানমন্ত্রী মোদী আমাদের আদিবাসী রাষ্ট্রপতিকে চরম অপমান করেছেন।” তবে গতকালের এই সম্মেলনের পরে শাসক তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি। তিনি বলেন সম্মেলনের স্থান হঠাৎ করে বিধাননগর থেকে বাগডোগরার গোসাইপুরে সরিয়ে নেওয়া হয়েছে।

ফলে অনেক সাঁওতাল সম্প্রদায়ের মানুষ অনুষ্ঠানে যেতে পারেননি। রাষ্ট্রপতি বলেছেন, “আমি খুব দুঃখিত যে এখানকার মানুষ সম্মেলনে আসতে পারেনি কারণ স্থান এত দূরে করা হয়েছে। প্রশাসনের মনে কী চলছিল জানি না।” এই ঘটনায় সমান ভাবে মোদী-শাহ ও রাজ্যসরকার এবং প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে উদিত রাজের এই বিবৃতি পুরনো বিতর্ককে নতুন করে জাগিয়ে তুলেছে।

২০২৩ সালে নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদী নিজেই অনুষ্ঠান করেন, রাষ্ট্রপতি মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। তখনও কংগ্রেসসহ বিরোধী দলগুলো একই অভিযোগ তুলেছিল এটি আদিবাসী সম্প্রদায়ের প্রতি অসম্মান। অল ইন্ডিয়া আদিবাসী কংগ্রেসও বলেছিল, “এটি আদিবাসীদের অপমান।” রাষ্ট্রপতি পরে এক বিবৃতিতে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর উদ্বোধন করে তিনি খুশি, কারণ তিনি জাতির আস্থার প্রতীক। কিন্তু উদিত রাজের মতে, এই ঘটনা আদিবাসী রাষ্ট্রপতির মর্যাদা খর্ব করেছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.