অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই জেরায় যাচ্ছে না অনুব্রত

বুধবারও সিবিআই-এর মুখোমুখি হচ্ছেন না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর সেকথাই জানাতে সিবিআই দফতরে যাচ্ছেন তাঁর আইনজীবীরা বলে খবর। মাঝ পথে অসুস্থ হওয়ার কারণে আজ সিবিআইয়ের মুখোমুখি হতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC leader Anubrata Mondal hospital

বুধবারও সিবিআই-এর মুখোমুখি হচ্ছেন না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর সেকথাই জানাতে সিবিআই দফতরে যাচ্ছেন তাঁর আইনজীবীরা বলে খবর।

মাঝ পথে অসুস্থ হওয়ার কারণে আজ সিবিআইয়ের মুখোমুখি হতে পারবেন না বলে চিঠি দিয়ে সিবিআইকে জানাতে চলেছেন তাঁর আইনজীবীরা।

   

এদিন নিজাম প্যালেসের বদলে এসএসকেএম হাসপাতাল যান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সূত্র মারফত খবর, অনুব্রতর বুকে কিছু সমস্যা রয়েছে। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, উডবার্ন ব্লকের তিনতলায় রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং কেবিনে রয়েছেন অনুব্রত। তাঁর শারীরিক পরীক্ষা করাতে হবে বলে খবর।

এদিকে গরু পাচারকাণ্ডে আজই তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে সিবিআই-এর তরফ থেকে। বিশিষ্ট মহল দাবি করছে, সিবিআই দফতরে হাজিরা এড়ানোর নতুন কৌশল নিয়েছেন কেষ্ট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google