Purulia: সিবিআই তদন্তের আগেই কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যু

পুরুলিয়ার (Purulia) ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে নিজের ঘর থেকে শেফাল বৈষ্ণব ওরফে নিরঞ্জন নামে এই প্রত্যক্ষদর্শীর মৃতদেহ উদ্ধার হয়। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পুরুলিয়ার (Purulia) ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে নিজের ঘর থেকে শেফাল বৈষ্ণব ওরফে নিরঞ্জন নামে এই প্রত্যক্ষদর্শীর মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।

তপন কান্দু খুনের মামলায় সিবিআই তদন্ত শুরু করছে। তদন্তকারীরা ঝালদায় যাওয়ার আগেই এমন রহস্যমৃত্যুতে মামলা আরও জটিল হলো।

   

এদিকে ঝালদা পুরবোর্ড গঠন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার টিএমসি বোর্ড গঠন করে। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমাকে পুলিশ হেনস্তা করে বলেও অভিযোগ। তার প্রতিবাদে বুধবার ঝালদায় ১২ ঘণ্টা বনধ করছে কংগ্রেস।

গত ১৩ মার্চ বিকেলে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে হাঁটতে বেরিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। আততায়ীদের গুলিতে খুন হন তিনি। কাউন্সিলরের সঙ্গে ছিলেন যাদব রজক, শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব, সুভাষ কর্মকার, প্রদীপ চৌরাশিয়া ও সুভাষ নামে পাঁচ সঙ্গী। তাঁরা খুনের প্রত্যক্ষদর্শী। বুধবার সকালে শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণবের দেহ উদ্ধারে রাজনৈতিক মোড়  নিল এই মামলা। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google