মেসির চেয়ে বেতন বেশি নেইমারের

নেইমার অনুশীলন করা প্রায় ছেড়েই দিয়েছেন। অনুশীলনে এলেও আসছেন মাতাল অবস্থায়। এমতাবস্থায় এক ফরাসি সাময়িকী অনুযায়ী, ফ্রান্সের শীর্ষ লিগে নেইমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’–তে বোর্দো-পিএসজি ম্যাচে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Messi PSG

নেইমার অনুশীলন করা প্রায় ছেড়েই দিয়েছেন। অনুশীলনে এলেও আসছেন মাতাল অবস্থায়। এমতাবস্থায় এক ফরাসি সাময়িকী অনুযায়ী, ফ্রান্সের শীর্ষ লিগে নেইমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’–তে বোর্দো-পিএসজি ম্যাচে মেসি এবং নেইমারকে দুয়ো দিয়েছেন পিএসজি সমর্থকেরা। এই ম্যাচের আগে পিএসজি সমর্থকদের চরমপন্থী গোষ্ঠী ‘কালেকটিফ আল্ট্রাস পারিস’ বিবৃতিতে বলেছিল, “আমাদের পিএসজিতে এমন খেলোয়াড় দরকার, যারা দলের সেবা করে, দল থেকে শুধু সেবা নেয় না…।”

গত বছর সেপ্টেম্বরে জানা গিয়েছিল, পিএসজিতে নেইমারের চেয়ে বেশি বেতন পান মেসি। কিন্তু লেকিপের হিসাব বলছে, পিএসজিতে নেইমারের এ মরশুমে বেতন তিন কোটি ইউরো। আর মেসির বেতন বছরে আড়াই কোটি ইউরো। করসহ হিসাব করে নিট বেতনের এই অঙ্কটা করা হয়েছে। তবে এই নিট বেতনের বাইরেও বিভিন্ন বোনাস থেকে আনুমানিক আরও দেড় কোটি ইউরো আয়ের সুযোগ আছে মেসির।

   

লেকিপ লিগ আঁর খেলোয়াড়দের করহীন মাসিক বেতনের হিসাব করেছে। কর ছাড়া নেইমারের মাসিক বেতন ৪০ লাখ ৮৩ হাজার ইউরো।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google