জুভেন্টাস ছাড়ছেন দিবালা

একে তো ছোট আঘাতের জন্য পুরো মরশুম মাঠে নামেননি তিনি। তার ওপর আবার বেশ কয়েকবার ক্লাব কর্তাদের কাছে অভিযোগ এসেছে নিয়মিত নাইটক্লাবে সময় কাটানোর. এসব মিলিয়েই জুভেন্টাসের গুডবুকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

একে তো ছোট আঘাতের জন্য পুরো মরশুম মাঠে নামেননি তিনি। তার ওপর আবার বেশ কয়েকবার ক্লাব কর্তাদের কাছে অভিযোগ এসেছে নিয়মিত নাইটক্লাবে সময় কাটানোর. এসব মিলিয়েই জুভেন্টাসের গুডবুকে নেই আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা।

শোনা যাচ্ছে তার সঙ্গে জুনে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে জুভেন্টাসের। এরপর আর নতুন চুক্তি হবে না এই দুই পক্ষের মধ্যে। জুভেন্টাস নতুন চুক্তির জন্য দিবালাকে যে অফার (বেতন-বোনাস) দিয়েছিল তাতে রাজি নন দিবালা। আর্জেন্টাইন তারকার চাহিদা মতো অফার করতে রাজি নয় জুভেন্টাসও।

   

ফলে চলতি মরশুম শেষে ফ্রি এজেন্ট হিসেবেই জুভেন্টাস ছাড়তে পারবেন দিবালা। সম্প্রতি জুভেন্টাস ডিরেক্টর জানিয়েছেন, ‘আমরা দিবালার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না। আমরা তাকে আর কোনো প্রস্তাব দিচ্ছি না। সিদ্ধান্ত চূড়ান্ত। ’

জুভেন্টাসে সাত বছর কাটানোর পর এবার নতুন ক্লাবের সন্ধান করতে হবে দিবালাকে। ইউরোপের কয়েকটি বড় ক্লাব এরই মধ্যে দিবালার প্রতি আগ্রহও দেখিয়েছে। এর মধ্যে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের নামও শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি আগ্রহী দিবলার প্রতি।

২০১৫ সালে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দিবালা। ৭ বছরের জুভেন্টাস ক্যারিয়ারে দিবালা জিতেছেন পাঁচটি সিরি’আ ও চারটি কোপা ইতালিয়া শিরোপা। চলসি মৌসুমে দীর্ঘদিন ইনজুরিতে থাকা দিবালা ২৯ ম্যাচে করেছেন ১৩ গোল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google