ওসিআই খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে চৌবে’র তীব্র সমালোচনা ‘পাহাড়ি বিছে’

ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক হতাশাজনক ফলাফল,ভক্তদের মধ্যে ওসিআই (Overseas Citizen of India) খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্তির দাবিকে উস্কে দিয়েছে। সমর্থকরা মনে করছেন ওসিআই খেলোয়াড়রা দলের আক্রমণভাগে নতুন গতি আনতে ...

By Rana Das

Published:

Follow Us
Bhaichung Bhutia Slams AIFF President Kalyan Chaubey, Calls Vision 2047 a 'Circus' in Scathing Critique

ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক হতাশাজনক ফলাফল,ভক্তদের মধ্যে ওসিআই (Overseas Citizen of India) খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্তির দাবিকে উস্কে দিয়েছে। সমর্থকরা মনে করছেন ওসিআই খেলোয়াড়রা দলের আক্রমণভাগে নতুন গতি আনতে পারেন, বিশেষ করে একজন দক্ষ বিদেশি ফরোয়ার্ডের মাধ্যমে।অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সম্প্রতি এই বিষয়ে আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারের সঙ্গে ওসিআই খেলোয়াড়দের জাতীয় দলে খেলার অনুমতি নিয়ে আলোচনা হয়েছে। চৌবে দাবি করেছেন, ৩৩ জন ওসিআই খেলোয়াড় ভারতের হয়ে খেলতে ইচ্ছুক এবং তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (পাহাড়ি বিছে)। তিনি চৌবে’র সমালোচনা করে বলেছেন, এটি কেবল সাম্প্রতিক ব্যর্থতার পর জনসমর্থন পাওয়ার কৌশল।

ভুটিয়া ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, “ওসিআই খেলোয়াড়দের বিষয়টি অনেক পুরনো। আমার খেলার সময়েও মাইকেল চোপড়ার মতো প্রিমিয়ার লিগের খেলোয়াড় আমাদের সঙ্গে অনুশীলন করেছিলেন। কোচ স্টিফেন কনস্টানটাইনও এ নিয়ে উদ্যোগ নিয়েছিলেন। কল্যাণ চৌবে এই ৩৩ জন খেলোয়াড়ের নাম বা তাদের সঙ্গে যোগাযোগের কোনো প্রমাণ দেখান। গত তিন বছরে তিনি এ বিষয়ে কিছুই করেননি। তবে ওসিআই খেলোয়াড়রা ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সম্ভবত শীঘ্রই এই বিষয়ে অনুমোদন দেবে, কারণ তারা অলিম্পিক ও এশিয়ান কাপ আয়োজনের পরিকল্পনা করছে।”

   

ভূটিয়ার এই বক্তব্য ভক্তদের মধ্যে নতুন উৎসাহ জাগিয়েছে। ওসিআই নীতি অনুমোদিত হলে, ব্ল্যাকবার্ন রোভার্সের ড্যানি বাথ বা হার্টসের ইয়ান ধান্দার মতো খেলোয়াড়রা ভারতের হয়ে মাঠে নামতে পারেন। ভারতীয় ফুটবল দল আগামী সেপ্টেম্বরে (২০২৫) সিঙ্গাপুরের বিরুদ্ধে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে। এর আগে ওসিআই নীতির বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত এলে, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গতিপথকে নতুন দিশা দিতে পারে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google