Basundhara গ্রুপের টিম থেকে চাকরি হারালেন হেড কোচ

বড় বাজেটের দল গড়েও অধরা সাফল্য। বসুন্ধরা (Basundhara) গ্রুপের শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব বাংলাদেশের (Bangladesh) প্রিমিয়ার লিগ ক্রম তালিকার তলার দিকে । আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে পরাজয়। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বড় বাজেটের দল গড়েও অধরা সাফল্য। বসুন্ধরা (Basundhara) গ্রুপের শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব বাংলাদেশের (Bangladesh) প্রিমিয়ার লিগ ক্রম তালিকার তলার দিকে । আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে পরাজয়। এমতাবস্থায় চাকরি গেল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটুর। 

শেখ রাসেল ক্রীড়া চক্রর ধারাবাহিক খারাপ পারফরম্যান্স আগেই জমিয়েছিল আশঙ্কার মেঘ। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাকরি হারিয়েছেন সাইফুল বারী টিটু এবং টিম ম্যানেজার ওয়াসিম ইকবাল। বিষয়টি রবিবার গণমাধ্যমে জানিয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সালেহ জামান সেলিম। চার বছর কোচের দায়িত্বে ছিলেন সাইফুল বারী টিটু। 

   

শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের ঘরের মাঠে পরাস্ত হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ম্যাচ জিতে নিয়েছিল ৩-০ গোলে। বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ প্রিমিয়ার লিগ ক্রম তালিকায় নিচের দিকে রয়েছে। অষ্টম ম্যাচ শেষে একাদশতম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র। আট ম্যাচের মধ্যে একটি মাত্র ক্ষেত্রে জয় পেয়েছে তারা। পাঁচটি ম্যাচে দল পরাজিত। দু’টি ড্র। লিগ বারো দলের। 

শেখ রাসেল প্রথম দুই ম্যাচে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছিল। তৃতীয় ম্যাচে জয়। তাও বিতর্কিত। সাইফ স্পোর্টিংয়ের বিরুদ্ধে পেনাল্টি গোল থেকে জয় পেয়েছিল বসুন্ধরা গ্রুপের এই ক্লাব। 

এরপর কেবল পরাজয়। পরপর পাঁচটি ম্যাচে। ১-৩ ব্যবধানে হেরে শুরু হয়েছে ব্যর্থতার সরণী। এই ম্যাচে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে হেরেছিল শেখ রাসেল। পর্যায়ক্রমে দল হেরেছে শেখ জামাল ধানমন্ডি ও বসুন্ধরা কিংসের কাছে । উত্তর বারিধারার বিরুদ্ধে দুই গোলে এগিয়ে গিয়েও ২-৩ স্কোরলাইন হারতে হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google