Ultraviolette Tesseract নিয়ে বড় ঘোষণা সংস্থার, এখনই ই-স্কুটার কেনার সুবর্ণ সুযোগ

Ultraviolette Tesseract গত সপ্তাহে জাঁকজমকপূর্ণভাবে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। আর এক সপ্তাহ না পেরোতেই ফের সুখবর শোনাল আলট্রাভায়োলেট (Ultraviolette)। সংস্থার সদ্য লঞ্চ হওয়া এনডুরো ই-বাইক Shockwave-এর পর এবারে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ultraviolette Tesseract

Ultraviolette Tesseract গত সপ্তাহে জাঁকজমকপূর্ণভাবে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। আর এক সপ্তাহ না পেরোতেই ফের সুখবর শোনাল আলট্রাভায়োলেট (Ultraviolette)। সংস্থার সদ্য লঞ্চ হওয়া এনডুরো ই-বাইক Shockwave-এর পর এবারে অত্যাধুনিক নতুন স্কুটার Tesseract-এও ইন্ট্রোডাক্টরি প্রাইসের মেয়াদ বাড়ানোর ঘোষণা করল কোম্পানি।

আলট্রাভায়োলেট জানিয়েছে, Tesseract মাত্র ২৪ ঘণ্টায় ২০,০০০ বুকিং পেয়েছে। যা দেখে আপ্লুত হয়ে পরবর্তী ৩০,০০০ ক্রেতাকে ১.২০ লাখে স্কুটারের চাবি তুলে দেওয়ার ঘোষণা করেছে সংস্থা। পরবর্তীতে ফের মডেলটির এক্স-শোরুম দাম ১.৪৫ লাখেই কেনা যাবে। লঞ্চর সময় প্রথম দশ হাজার ক্রেতাকে ১.২০ লাখে বেচার ঘোষণা করা হয়েছিল। চলুন এই ই-স্কুটারের সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

Ultraviolette Tesseract শক্তিশালী পারফরম্যান্স ও রেঞ্জ

Tesseract একটি অত্যাধুনিক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এবং এতে ২০.১ বিএইচপি ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। একটি সম্পূর্ণ চার্জে এটি সর্বাধিক ২৬১ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। কোম্পানির দাবি অনুযায়ী, শূন্য থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে এটি মাত্র ২.৯ সেকেন্ড সময় নেবে। স্কুটারটিতে তিনটি ব্যাটারি বিকল্প উপলব্ধ থাকছে – ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৫ কিলোওয়াট আওয়ার এবং ৬ কিলোওয়াট আওয়ার। ব্যাটারির ক্ষমতা অনুযায়ী স্কুটারের রেঞ্জ পরিবর্তিত হবে।

আধুনিক প্রযুক্তি ও ফিচার

এটি একটি সম্পূর্ণ টেকনোলজি-প্যাকড স্কুটার, যেখানে সেগমেন্টের প্রথম ডুয়েল ব়্যাডার ও সামনে-পেছনে ক্যামেরা রয়েছে। এর ফলে ব্লাইন্ড স্পট ডিটেকশন, ওভারটেক অ্যালার্ট ও কোলিশন ওয়ার্নিং-এর মতো উন্নত নিরাপত্তা ফিচার যুক্ত হয়েছে। এছাড়া স্কুটারটিতে ডুয়েল LED প্রোজেক্টর হেডল্যাম্প, ফ্লোটিং DRLs, এবং একটি বড় TFT টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যা Violette AI কানেক্টিভিটি ও রাইড অ্যানালিটিকস সাপোর্ট করে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে – কি-লেস এক্সেস, পার্ক অ্যাসিস্ট, হিল হোল্ড, ক্রুজ কন্ট্রোল, নেভিগেশন, মিউজিক কন্ট্রোল ইত্যাদি।

নিরাপত্তার দিক থেকেও Tesseract অত্যন্ত উন্নত। ডুয়েল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল থাকায় এটি চালকদের জন্য আরও নিরাপদ হবে। এছাড়া ১৪ ইঞ্চির বড় চাকা এবং ৩৪ লিটারের আন্ডারসিট স্টোরেজ দেওয়া হয়েছে, যেখানে একটি ফুল-ফেস হেলমেট অনায়াসে রাখা যাবে।

Ultraviolette Tesseract তিনটি আকর্ষণীয় রঙে লঞ্চ হয়েছে – ডেজার্ট স্যান্ড, সোনিক পিঙ্ক ও স্টেলথ ব্ল্যাক। খুব শীঘ্রই স্কুটারটির বুকিং শুরু হবে এবং ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে (Q1) ডেলিভারি শুরু করা হবে। প্রসঙ্গত, Tesseract একটি পরিপূর্ণ আধুনিক ইলেকট্রিক স্কুটার, যা দীর্ঘ রেঞ্জ, উন্নত পারফরম্যান্স ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে। প্রথম ১০,০০০ গ্রাহকের জন্য ছাড়ের অফার এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ইলেকট্রিক ভেহিকেল বাজারে এটি কতটা প্রতিযোগিতামূলক হয়, তা এখন দেখার বিষয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google