আজ রাতে হাওড়া থেকে একাধিক ট্রেন লেটে ছাড়ছে, জানিয়ে দুঃখপ্রকাশ রেলের

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা নিয়ে হাজির হল। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া থেকে তিনটি দূরপাল্লার ট্রেন আজ দেরি করে ছাড়বে। চলুন এগুলি কোন ট্রেন জেনে নেওয়া যাক।  

১২১৩০ হাওড়া পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস আজ হাওড়া থেকে রাত ১১টা ৪০ মিনিটের পরিবর্তে ১২টা ৩০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। তালিকায় রয়েছে ১৮০০৫ হাওড়া জগদলপুর সমলেশ্বরি এক্সপ্রেস। এই ট্রেন আজ হাওড়া থেকে ১০টা ২০ মিনিটের বদলে রাত ১টায় ছেড়ে যাবে। এছাড়াও রয়েছে আরও একটি ট্রেন। ১২৮৬৩ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস। এটি রাত ১০টা ৫০ মিনিটের পরিবর্তে আগামীকাল ভোর ৩টেয় হাওড়া ছেড়ে যাবে।

   

এদিকে আজ দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ২২৮৫৭ সাঁতরাগাছি-আনন্দ বিহার টার্মিনাল দিল্লি উইকলি এসএফ এক্সপ্রেস সকাল ১০টার বদলে বেলা ১২টায় সাঁতরাগাছি থেকে ছেড়ে গিয়েছে। একথাও আগেই জানানো হয়েছিল। কিন্তু কেন এই বিলম্ব? এই প্রসঙ্গে যাত্রী সাধারণের উদ্দেশ্যে রেল জানিয়েছে, লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি করাই এর জন্য দায়ী। এজন্য দুঃখপ্রকাশও করেছে ভারতীয় রেল (Indian Railway)।

যাত্রী হয়রানি কমাতে একটি নতুন ট্রেনের ঘোষণা নিয়ে হাজির হয়েছে উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে। জানানো হয়েছে, এটি সপ্তাহে একদিন (বুধবার) করে চলবে। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে যাত্রা। আগরতলা থেকে কলকাতায় যাতায়াত করা যাত্রীদের জন্য ০৫৬৫৮ আগরতলা-শিয়ালদা ট্রেন চালানো হবে। সন্ধ্যে সাতটা ছেড়ে এই ট্রেন পরের দিন সকাল ৮টা ৪০ মিনিটে শিয়ালদা ঢুকবে। বলার অপেক্ষা রাখে না এতে উপকৃত হবেন বহুযাত্রী। আগরতলা থেকে শিয়ালদাগামী ট্রেনটি কোন কোন স্টেশন থামবে, সেই তালিকাও প্রকাশ করেছে ভারতীয় রেল (Indian Railway)।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google