রোজ রাতে মেনে চলুন এই নিয়ম,তাহলে কোনও রোগই আপনার কাছে ঘেঁষতে পারবে না

আজকাল কার দিনে সকলেই ব্যস্ত নিজের কর্মজীবন নিয়ে৷ একদিকে অফিসের কাজ তো আবার অন্যদিকে সংসারের চাপ৷ দুদিক ব্যালেন্স করে চলতে সকলকেই রীতিমতো সমস্যায় পরতে হচ্ছে৷ এই ব্যস্ত জীবনযাত্রায় ...

By Suparna Parui

Published:

Follow Us

আজকাল কার দিনে সকলেই ব্যস্ত নিজের কর্মজীবন নিয়ে৷ একদিকে অফিসের কাজ তো আবার অন্যদিকে সংসারের চাপ৷ দুদিক ব্যালেন্স করে চলতে সকলকেই রীতিমতো সমস্যায় পরতে হচ্ছে৷ এই ব্যস্ত জীবনযাত্রায় শরীরচর্চা করার সময় নেই কারোর হাতেই। কিন্তু শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে সকলেই চান৷ তবে চিন্তা নেই সকলকেই মানতে হবে বেশ কিছু নিয়ম৷

সকলের মনেই একটাই প্রশ্ন তাহলে কী করবেন? চিন্তার কিছু নেই খুব সহজেই শুধু রোজ রাতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম৷ তাহলে কোনও রোাগই আপনার কাছে ঘেঁষতে পারবে না৷  সেটা যে কোনও বয়সেই আপনি এই নিয়ম মানতে পারেন৷ জানেন সেগুলি কী কী?

   

মাঝরাতের খিদে –

আজকের দিনে বহু মানুষকেই রাতে অফিসের কাজ করতে হয়৷ তাই ঘন্টার পর ঘন্টা অফিসের কাজ তো শুধু করা যায়না৷ তার সঙ্গে চলে টুকটাক খাওয়া৷ বিশেষ করে রাত বাড়লেই ডাক দেয় পেটের ছুঁচোগুলো। অগত্যা কিছু না কিছু খাওয়া হয়৷ আর এতেই ঘটে সমস্যা৷ । অসময়ে খাওয়া-দাওয়ার পর ফলে গ্যাস-অম্বলের মতো সমস্যা হয়ে ওঠে নিত্যসঙ্গী। তাই এই অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে সকলকে৷

ঘুমের দিকে নজর দিন –
রাত জেগে অফিসের কাজের পাশাপাশি সিরিজ দেখার চল অনেকের মধ্যেই রয়েছে৷ এত ব্যস্ততার কারণে রাতে প্রায় ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে ওঠে৷ তাই এই রুটিনকে বদল করতেই হবে৷ কারণ শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের দরকার৷ তাই অবশ্যই রাতে ৬ঘণ্টার টানা ঘুম নিশ্চিত করুন।

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google