‘সই কাণ্ডে’ সিআইডির তলব এড়িয়ে দিল্লি থেকে সময় চাইলেন অভিষেক

‘সই কাণ্ডে’ ফের সিআইডি (CID)-র হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (abhishek banerjee) শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি যান এবং বর্তমানে সেখানেই ...

By Suparna Parui

Published:

Follow Us
Abhishek Banerjee Faces Internal Heat as Lok Sabha Speculation Grows

‘সই কাণ্ডে’ ফের সিআইডি (CID)-র হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (abhishek banerjee) শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। পূর্বনির্ধারিত সমন থাকা সত্ত্বেও এদিন তিনি তদন্তকারীদের সামনে হাজির হননি। বরং চিঠি লিখে সিআইডির কাছে আরও সময় চেয়েছেন তিনি।

সূত্রের খবর, সোনারপুরে এক মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের মুখে পড়েছিলেন। সেই ঘটনার পর থেকেই ‘সই কাণ্ড’ সংক্রান্ত তদন্ত আরও জোরদার করে সিআইডি। এরই অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু নির্ধারিত দিনেই তিনি প্রথম দফায় হাজিরা এড়িয়ে যান। তখন অসুস্থতার কারণ দেখিয়ে ১ জুন তিনি সিআইডির সামনে উপস্থিত হননি বলে জানা যায়। পরবর্তীতে ভবানী (abhishek banerjee) ভবনে হাজিরা দেওয়ার জন্য তিনি ১৫ দিনের সময় চেয়ে আবেদন জানান। তবে গোয়েন্দা সংস্থা তাঁর সেই আবেদন আংশিকভাবে গ্রহণ করে মাত্র ৭ দিনের সময় মঞ্জুর করে, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজই। সেই নির্ধারিত সময়সীমার মধ্যেও দ্বিতীয় দফায় তিনি সিআইডির সামনে হাজির হননি।

   

এদিকে, আইনগত দিক থেকেও এই মামলাকে ঘিরে নতুন মোড় এসেছে। গত বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, যাতে সিআইডি তাঁকে গ্রেফতার না করতে পারে সেই বিষয়ে আইনি রক্ষাকবচ চেয়ে। তাঁর আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন জানান।(abhishek banerjee) তবে বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস সেই জরুরি শুনানির আবেদন খারিজ করে দেন এবং জানিয়ে দেন, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে।

এই বিচারাধীন পরিস্থিতির কথাই আজ সিআইডি-কে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনাধীন রয়েছে, তাই এই পর্যায়ে তিনি তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করলেও, শারীরিক ও প্রশাসনিক কারণে আজকের হাজিরায় উপস্থিত হতে পারছেন না।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google