রাহুল গান্ধী ড্রাগস নেন! সন্দেহ প্রকাশ বলিউড কুইনের

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালবাসেন বলিউড কুইন তথা অধুনা হওয়া সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মঙ্গলবার তিনি দাবি করেন রাহুল গান্ধী সাংসদে যে ধরণের বক্তব্য পেশ করেন, সেগুলো ভিত্তিহীন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালবাসেন বলিউড কুইন তথা অধুনা হওয়া সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মঙ্গলবার তিনি দাবি করেন রাহুল গান্ধী সাংসদে যে ধরণের বক্তব্য পেশ করেন, সেগুলো ভিত্তিহীন। তাঁর আরও দাবি, তাঁর পরীক্ষা করা উচিত তিনি মাদক গ্রহণ করেন কিনা, কেননা যেসব আজগুবি কথা বলেন তাতে তো তাই মনে হয়।

বুধবারই ফের চেনা ছন্দে টলিপাড়া, কোন সূত্রে রফা করলেন মুখ্যমন্ত্রী মমতা?

   

ঘটনার সূত্রপাত গত সোমবার। গত সোমবার লোকসভায় মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে তুলোধনা করতে গিয়ে রাহুল গান্ধী মহাভারতে চক্রব্যুহের দৃষ্টান্ত টেনে আনেন। মঙ্গলবার এনিয়ে বিজেপি মন্ত্রী অনুরাগ ঠাকুরও লোকসভার বিরোধী দলনেতাকে রাজনৈতিক জবাব দেন। রাহুল গান্ধী মোদী নেতৃত্বাধীন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে শিব ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন। তার প্রেক্ষিতেই কঙ্গনা ড্রাগস নেওয়ার অভিযোগ তোলেন সভায়।

বুধবারই ফের চেনা ছন্দে টলিপাড়া, কোন সূত্রে রফা করলেন মুখ্যমন্ত্রী মমতা?

প্রসঙ্গত কংগ্রেস নেতার বক্তব্য খারিজ করতে গিয়ে কঙ্গনা বলেন, দেশে গণতন্ত্র রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পুরুষ না মহিলা, জাতি বা ধর্ম দেখে প্রধানমন্ত্রী করা হয় না কাউকে। রাহুল গান্ধী প্রতিদিন এসব কথা তুলে সংবিধানের অপমান করে চলেছেন। তাঁর আরও দাবি যে, কঙ্গনা আরও বলেন, উনি যখন যে অবস্থায় সংসদে আসেন এবং যেসব যুক্তি সভায় খাড়া করেন, তখন দেখেই মনে হয় যেন উনি সবসময় নেশা করে আছেন। তাঁর পরীক্ষা করা উচিত তিনি মাদক গ্রহণ করেন কিনা, কেননা যেসব আজগুবি কথা বলেন তাতে তো তাই মনে হয়।

উল্লেখ্য গতকাল সাংসদে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীকে জাত তুলে কটাক্ষ করেছেন। সেই কটাক্ষের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন স্বয়ং মোদী। শুধু তাই নয়, তিনি অগ্রজ অনুরাগ ঠাকুরের ভরপুর বাহবা দিয়েছেন এবং সকলে সেই ভাষণ শোনার জন্য অনুরোধ করেছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google