Rahul Gandhi: মাস্টারস্ট্রোক কংগ্রেসের, মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী

লোকসভা ভোটের মুখে মাস্টারস্ট্রোক দিয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশের রায়বরেলি আসন থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে প্রার্থী করা হয়েছে। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার দুপুরে রায়বরেলি আসনে মনোনয়ন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটের মুখে মাস্টারস্ট্রোক দিয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশের রায়বরেলি আসন থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে প্রার্থী করা হয়েছে। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার দুপুরে রায়বরেলি আসনে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। এদিন তাঁর সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

রায়বরেলি ও আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে? এ নিয়ে সাসপেন্স বজায় ছিল। শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নতুন তালিকা প্রকাশ করে এই দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং আমেঠি থেকে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কেএল শর্মা লড়াই করবে বলে জানা গিয়েছে।

   

এদিকে এই ইস্যুতে রাহুলকে ক্রমাগত আক্রমণ করতে শুরু করেছে বিজেপি। উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্র থেকে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ওয়েনাড থেকে তাঁর পরাজয় দেখে অন্য রাস্তা বেছে নিয়েছেন। ভয় পাবেন না, দৌড়াবেন না!।’ উল্লেখ্য, বিজেপি দীনেশ প্রতাপ সিংকে রায়বরেলি আসন থেকে প্রার্থী করেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google