IPL 2024: গুজরাটকে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারল পাঞ্জাব

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং শুভমান গিলের গুজরাট টাইটান্স।(Gujarat Titans)।  এই ম্যাচে পাঞ্জাব কিংস ৩ উইকেটে জয়ী হয়েছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ipl-2024 point table after Punjab Kings vs Gujarat Titans

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং শুভমান গিলের গুজরাট টাইটান্স।(Gujarat Titans)।  এই ম্যাচে পাঞ্জাব কিংস ৩ উইকেটে জয়ী হয়েছে। পাঞ্জাব কিংসের হয়ে ম্যাচের নায়ক শশাঙ্ক সিং মাত্র ২৯ বলে করেন ৬১ রান। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পঞ্জাব কিংসেরও অনেক সুবিধা হয়েছে। এই একটি জয়ের মাধ্যমে আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিলের (IPL Point Table) দুই দলকে ধাক্কা দিয়েছে পাঞ্জাব।

পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স উভয় দলই ৪ টি ম্যাচের মধ্যে ২টি জিতেছে। দুই দলের বর্তমানে ৪ পয়েন্ট করে থাকলেও পাঞ্জাবের নেট রান রেট গুজরাটের থেকে ভাল হওয়ায় পয়েন্ট টেবিলে জিটি-র উপরে উঠে এসেছে তারা। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকলেও এখন ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে গুজরাটের দলটি।

   

East Bengal: কোন অংকে প্লে অফে যেতে পারে ইস্টবেঙ্গল? জেনে নিন

এই জয়ের ফলে পাঞ্জাব শুধু গুজরাটকেই পয়েন্ট টেবিলে পিছনে ফেলে দেয়নি, পিছনে ফেলে দিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দরাবাদকেও। গুজরাটের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে পাঞ্জাব। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের বিরুদ্ধে ২০০ রানের টার্গেট দিয়েছিল গুজরাট। এই ম্যাচে শুভমান গিল ৮৯ রান করেন।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পঞ্জাব কিংস। অধিনায়ক শিখর ধাওয়ান বিশেষ কিছু করতে না পেরে ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দ্বিতীয় ওভারের প্রথম বলে উমেশ যাদবের বলে বোল্ড হন ধাওয়ান। পাওয়ার প্লের শেষ ওভারে কিংসের দ্বিতীয় উইকেটের পতন । জনি বেয়ারস্টোকে বোল্ড করেন নুর আহমেদ। ১৩ বলে ২২ রান করেন বেয়ারস্টো।

East Bengal: ইস্টবেঙ্গলের ঘুম কেড়ে নিতে পারে এই বিদেশি

তৃতীয় উইকেটে ১৬ রান যোগ করেন প্রভসিমরন সিং ও স্যাম করণ। ২৪ বলে ৩৫ রান করেন প্রভসিমরান। পরের ওভারে স্যাম কারানের উইকেট তুলে নেন আজমাতউল্লাহ উমরজাই। করণ ৮ বল মোকাবেলা করে করেন ৫ রান। পঞ্চম উইকেটে ৪১ রানের জুটি গড়েন সিকান্দার রাজা ও শশাঙ্ক সিং। ১৩তম ওভারে সিকান্দার রাজাকে আউট করেন মোহিত শর্মা। ১৬ বল মোকাবেলা করে ১৫ রান করেন রাজা। উইকেটরক্ষক জিতেশ শর্মা ২ ছক্কার সাহায্যে ৮ বলে ১৬ রান করেন। শেষ ওভারে ইমপ্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মার হাতে ধরা পড়েন। ১৭ বলে ৩১ রান করেন তিনি। শশাঙ্ক সিং ২৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে নুর আহমেদ ২টি এবং আজামাতউল্লাহ উমরজাই, উমেশ যাদব, রশিদ খান, মোহিত শর্মা ও দর্শন নালকান্দে ১টি করে উইকেট নেন। মজার বিষয় হল, শশাঙ্ক সিংকে ভুল করে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস।

ISL-এর সব দলের উদ্দেশ্যে হুঙ্কার লোবেরার

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৯৯ রান তোলে গুজরাট। ৪৮ বলে ৮৯ রান করেন অধিনায়ক শুভমান গিল। এছাড়া সাই সুদর্শন ৩৩, কেন উইলিয়ামসন ২৬ ও রাহুল তেওয়াটিয়া ২৩ রান করেন। পাঞ্জাবের হয়ে ২টি সাফল্য পেয়েছেন কাগিসো রাবাদা। এছাড়া একটি করে উইকেট নেন হরপ্রীত ব্রার ও হর্ষল প্যাটেল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google