বাংলাদেশকে হেলায় হারিয়ে ফের দক্ষিণ এশিয়ার সেরা ভারতীয় মহিলা দল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার প্রায় বছর সাতেক পর। ফের সেরার সেরা ভারতীয় মহিলা ফুটবল দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় গোয়ার বুকে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের…

india-beat-bangladesh-to-win-saff-womens-championship-2026

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার প্রায় বছর সাতেক পর। ফের সেরার সেরা ভারতীয় মহিলা ফুটবল দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় গোয়ার বুকে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Womens Championship) ফাইনালে নেমেছিল ক্রিস্পিন ছেত্রীর মেয়েরা। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে ভারতের মহিলা ফুটবল দল। এদিন গোল পান যথাক্রমে প্যারি জাক্সা, সানফিদা নংরাম এবং সের্তো লিন্ডা। অপরদিকে, বাংলাদেশ দলকে একবার সমতায় ফিরিয়ে ছিলেন ঋতুপর্ণা চাকমা। যদিও শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।

বলাবাহুল্য, টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ভারতীয় মহিলা ফুটবল দল। এদিন ও তার অন্যথা হয়নি। প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছিল দলকে। তারপর ৪২ মিনিটের মাথায় প্যারি জাক্সার গোলে এগিয়ে গিয়েছিল ভারত। যদিও বেশিক্ষণ সেই ব্যবধান বজায় থাকেনি। অতিরিক্ত সময়ের মধ্যেই গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন ঋতুপর্ণা। যারফলে বজায় ছিল অমীমাংসিত ফলাফল। ১-১ ফলাফলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সানফিদার অনবদ্য হেডে দ্বিতীয় গোল পায় ভারত।

   

অনবদ্য অ্যাসিস্ট প্যারির। তারপর সুযোগ বুঝে বেশ কয়েকবার আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেননি বাংলাদেশ। তারপর পরিবর্ত হিসেবে মাঠে আসেন সের্তো। সুযোগ বুঝেই ৮২ মিনিটের মাথায় প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান তিনি। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে খেতাব জয় করে টাইগ্ৰেসরা।