মহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে এসে কী বললেন হুমায়ুন কবীর?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজকের দিনটা মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সমর্থকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বহু জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে বদল এসেছে কমিটিতে। জানা গিয়েছিল গতকাল সাদা-কালো ব্রিগেডের ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
humayun-kabir-speaks-after-becoming-Mohammedan SC-president

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজকের দিনটা মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সমর্থকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বহু জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে বদল এসেছে কমিটিতে। জানা গিয়েছিল গতকাল সাদা-কালো ব্রিগেডের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন আমিরুদ্দিন ববি। খুব শীঘ্রই যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে সেটাও জানা ছিল সকলের। তারপর আজ দুপুরে রেড রোডের এই ক্লাব তাবুতে এসে উপস্থিত হয়েছিলেন নৌদার বিধায়ক। সেখানেই কমিটির মিটিংয়ের পর নামাঙ্কিত জার্সি সহ ফুল দিয়ে সম্মানিত করা হয় এই নয়া সভাপতিকে।‌

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবীর বলেন, ‘ আর্থিক সমস্যা মেটানোর চেষ্টা চলছে। একটু সময় দিতে হবে সমর্থকদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা এই ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে সবরকম ভাবে বদ্ধপরিকর।’ পাশাপাশি রাজনৈতিক প্রভাব থেকে ক্লাবকে দূরে রাখার কথা উঠে আসে এই বিধায়কের তরফে। তিনি বলেন, ‘ মুখে বলা সহজ করাটা যথেষ্ট কঠিন। কল্যাণ চৌবে এআইএফএফ এর প্রেসিডেন্ট। আগে বিজেপি প্রার্থী ছিলেন। আমি এখন বর্তমান বিধানসভার সদস্য। রাজনীতির লোক। তবে কথা দিতে পারি ক্লাবের অন্দরে এই সংক্রান্ত কোনো আলোচনা করব না।’

   

এবার এই নয়া সভাপতির হাত ধরেই নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। তবে হিসাব অনুযায়ী দেখলে বর্তমানে প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি ঋণ রয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাবের। এই পরিস্থিতিতে দলের ফুটবলারদের বকেয়া বেতনের পাশাপাশি নতুন মরসুমের জন্য জল গঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া ও যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। তবে নতুন সভাপতির তত্ত্বাবধানে সুদিন ফেরার অপেক্ষায় সকলে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google