ফের পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা: বছরের শুরু থেকেই প্রায় প্রতিদিনই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন৷ কখনও তীব্র শীত তো আবার কখনও বৃষ্টির পূর্বাভাস৷ ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে প্রকৃতি৷ বুধবারেও বঙ্গে কম বেশি প্রায় সব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: বছরের শুরু থেকেই প্রায় প্রতিদিনই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন৷ কখনও তীব্র শীত তো আবার কখনও বৃষ্টির পূর্বাভাস৷ ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে প্রকৃতি৷ বুধবারেও বঙ্গে কম বেশি প্রায় সব জেলাতেই দেখা মিলেছে বৃষ্টির৷ একদিকে যেমন শীতের দাপট, অন্যদিকে বৃষ্টি৷ এখনই এই আবহাওয়া থেকে রেহাই মিলবে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে৷ বৃষ্টির পাশাপাশি পারদ পতনেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে লক্ষ্মীবার থেকে ফের পারদ পতনের পূর্বাভাস দিয়েছে৷ আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে৷ আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷

   

বৃহস্পতিবার সকালে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ বৃহস্পতিবারের পর থেকে দুই বঙ্গে পরবর্তী চার-পাঁচ দিন আর বৃষ্টির সম্ভবনা নেই বলে জানাচ্ছা হাওয়া অফিস৷

আগামী ২৬ ও ২৭ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস৷ ২৮, ২৯, ৩০ জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ সর্বাধিক তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ এই শীতের মরশুমে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তর এবং দক্ষিণ বাংলার বিভিন্ন শহরের মধ্যে বিশেষ পার্থক্য থাকবে না৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google