Kolkata Book Fair: বইপ্রেমীদের রেকর্ড ভিড় মেট্রোয়, ভিড় সামলাতে চলছে স্পেশ্যাল মেট্রো

গত ১৮ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবছরের মতো এই বছরও উপচে পড়ছে ভিড়। অন্যান্য বছরের মতো এই বছরও যাত্রীদের ভিড় সামাল দিতে বইমেলা উপলক্ষে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গত ১৮ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবছরের মতো এই বছরও উপচে পড়ছে ভিড়। অন্যান্য বছরের মতো এই বছরও যাত্রীদের ভিড় সামাল দিতে বইমেলা উপলক্ষে চলছে স্পেশ্যাল মেট্রো। মঙ্গলবার বিবৃতি দিয়ে কলকাতা মেট্রো জানিয়েছে যে কলকাতা বইমেলা উপলক্ষে ইস্ট ওয়েস্ট মেট্রোতে যাত্রী চলাচলের হার বেড়েছে ১৭.৬৯ শতাংশ।

জানা যাচ্ছে, ইস্ট ওয়েস্ট মেট্রোর এই করিডরে ২২ জানুয়ারি সোমবার ৪৫ হাজার ৫১১ জন যাত্রীর ভিড় হয়েছিল। ঠিক এক সপ্তাহ আগে ১৫ ই জানুয়ারি (আগের সোমবার), এই করিডরে মেট্রো চড়েছিলেন ৩৮ হাজার ৬৭১ জন যাত্রী। তথ্য থেকে স্পষ্ট যে এক সপ্তাহের ব্যবধানে যাত্রী সংখ্যা বেড়েছে ১৭.৬৯ শতাংশ।

   

আরও জানা যাচ্ছে যে ২২ জানুয়ারি মেট্রোর আয় হয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৫৫৭ টাকা। এই আয় গত সোমবার ছিল ৬ লক্ষ ১ হাজার ৬১১ টাকা। যাত্রীদের ভিড় সামাল দিতে খোলা হয়েছে অতিরিক্ত টিকিট কাউন্টার।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “সপ্তাহের অন্যান্য দিনের সঙ্গে রবিবারও রাত ১০ পর্যন্ত মেট্রো চলায় বইপ্রেমীরা খুবই খুশি। কলকাতা মেট্রোকে শুভেচ্ছাও জানাচ্ছেন সকলে।“

কলকাতা বইমেলা শুরু হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। বইমেলার কাছের মেট্রো স্টেশন করুণাময়ী। গত কয়েকদিন ধরেই এই স্টেশনে স্বভাবতই বেশ ভিড়। বইমেলায় আসা মানুষদের ভোগান্তি কমাতে স্পেশ্যাল মেট্রো চালানোর ঘোষণা করেছিল কলকাতা মেট্রো। সেই মতো ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট -ওয়েস্ট করিডোরে মিলছে এই স্পেশ্যাল পরিষেবা। সোম থেকে শনি ১০৬টি মেট্রো চলানোর বদলে চালানো হচ্ছে ১২০টি মেট্রো। রবিবারও পাওয়া গিয়েছে মেট্রো পরিষেবা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google