Flight Tickets: ট্রেনের ভাড়ায় চড়তে পারবেন বিমানে, যাবেন নাকি দিল্লি?

বছরের শুরুতেই বিমানযাত্রীদের জন্য সুখবর। এবার ট্রেনের ভাড়ায় চড়তে পারবেন বিমানে। 2024-র শুরুতেই টিকিটের দাম (Flight Tickets) কমাল বেসরকারি উড়ান সংস্থা IndiGo। ভাড়ার পরিমাণ 300 থেকে ১,০০০ টাকা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বছরের শুরুতেই বিমানযাত্রীদের জন্য সুখবর। এবার ট্রেনের ভাড়ায় চড়তে পারবেন বিমানে। 2024-র শুরুতেই টিকিটের দাম (Flight Tickets) কমাল বেসরকারি উড়ান সংস্থা IndiGo। ভাড়ার পরিমাণ 300 থেকে ১,০০০ টাকা পর্যন্ত কমতে চলেছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার IndiGo-র তরফে বিমানের জ্বালানির দামের উপর থেকে সার্জচার্জ সরিয়ে নেওয়া হয়। যার জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে টিকিটের দাম। অনলাইন বুকিং অ্যাপগুলির তথ্য অনুযায়ী, বর্তমানে হাওড়া থেকে নয়া দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসির ভাড়া প্রায় সাড়ে 5000 টাকা। সার্জ চার্জ কমে যাওয়ায় একই দামে মিলছে এই রুটের IndiGo-র টিকিট।
undefined

   

বেসরকারি উড়ান সংস্থার তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দু’ধরনের রুটের ক্ষেত্রেই সার্জ চার্জ প্রত্যাহার করা হয়েছে। ফলে ঘরোয়া ও বিদেশ যাত্রার ক্ষেত্রে সস্তা হচ্ছে IndiGo-র টিকিটের দাম। বিমানের জ্বালানির দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত বলে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে

বিমান ওড়ানোর জন্য যে জ্বালানির প্রয়োজন হয় তার নাম এভিয়েশন টারবাইন ফুয়েল বা ATF। চলতি কথায় একে জেট ফুয়েলও বলা হয়। গত বছরের শেষের দিকে এর দাম বেড়ে যাওয়ায় সার্জ চার্জ বসায় IndiGo। আর্থিক ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত নেয় বেসরকারি উড়ান সংস্থা।

প্রসঙ্গত, এই বিমান পরিষেবার খরচের প্রায় 40 শতাংশ জেট ফুয়েলের দামের উপর নির্ভরশীল। তাই ATF-র দাম বাড়লে তার সরাসরি প্রভাব গিয়ে উড়ান ভাড়ার উপর গিয়ে পড়ে। গত বছর দূরত্বের উপর ভিত্তি করে জ্বালানির সার চার্জ 300 থেকে হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছিল IndiGo। যা প্রত্যাহার করায় ভাড়ায় স্বস্তি মিলল মধ্যবিত্ত যাত্রীদের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।