Mamata Banerjee: কেক পাঠিয়ে মমতাকে পালটা উপহার দাবি কংগ্রেস নেতার

জলপাইগুড়ি: বছরের শুরুতেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার পাঠালেন কংগ্রেস নেতা৷ উপহার পাঠানোর পাশাপাশি তিনি ‘রিটার্ন গিফ্ট’-ও দাবি করলেন মমতার কাছে৷ ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতার উপহার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জলপাইগুড়ি: বছরের শুরুতেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার পাঠালেন কংগ্রেস নেতা৷ উপহার পাঠানোর পাশাপাশি তিনি ‘রিটার্ন গিফ্ট’-ও দাবি করলেন মমতার কাছে৷ ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতার উপহার পাঠানো নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন৷

২০২৪-এর শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেক উপহার দিলেন কংগ্রেস নেতা গণেশ ঘোষ৷ ওই কেকে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির গেটের ছবি সাঁটা রয়েছে৷ কেকটি কুরিয়র মারফত কালীঘাটে পাঠিয়ে দেন গণেশবাবু৷ সেই সঙ্গে ‘রিটার্ন গিফ্ট’ হিসেবে কংগ্রেস নেতা গনেশবাবু জলপাইগুড়ি পুরনিগমে উন্নিত করার দাবি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন৷

   

এখনও পর্যন্ত জলপাইগুড়ি পুরনিগমে তেমন কোনো উন্নতি হয়নি৷ বিরোধী নেতা হলেও শহরের স্বার্থে এবার পথে নামলেন গণেশবাবু৷ চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রী কী উদ্যোগ নেন, সেই আশায় রয়েছেন কংগ্রেস নেতা গণেশ ঘোষ৷ যদিও ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধীদল বিজেপির নেতারা সমালোচনা করতে শুরু করেছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google