গভীর রাতে উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৯, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তর প্রদেশে মৃত্যুমিছিল (Bulandshahr Accident)। ট্রাক-ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ। রবিবার গভীর রাতে উত্তর প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জন তীর্থযাত্রীর। আহত হয়েছেন ৪৩ জন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bulandshahr Accident

উত্তর প্রদেশে মৃত্যুমিছিল (Bulandshahr Accident)। ট্রাক-ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ। রবিবার গভীর রাতে উত্তর প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জন তীর্থযাত্রীর। আহত হয়েছেন ৪৩ জন। বুলন্দশহরে তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরটিকে পিছনে ধাক্কা মাসে একটি ট্রাক। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বুলন্দশহরে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আজ সকালে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলন্দশহর সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছেন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার এবং যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

   

পুলিশের তরফে জানানো হয়েছে যে মৃতদের মধ্যে রয়েছে ২ জন শিশু এবং আহতদের মধ্যে রয়েছে ১২ জন নাবালক। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও ধরা যায়নি চালককে। জানা গিয়েছে, ধাক্কা মারার পরেই ট্রাক ফেলে পালায় ওই চালক।

১০। বুলন্দশহর এবং আলিগড়ের সীমানায় আরনিয়া বাইপাসে ঘটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে রবিবার রাত ২টো ১০ নাগাদ। ট্রাক্টরটিতে মোট ৬১জন ছিলেন যারা সকলেই কাসগঞ্জ থেকে রাজস্থানে জহরপীর যাচ্ছিলেন তীর্থ করতে।

বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং জানিয়েছেন যে তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরটিকে পিছন থেকে ট্রাক ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। তারপর স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে খবর দেন।

দুর্ঘটনার পর আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি আহতরা আলিগড় মেডিক্যাল কলেজ, বুলন্দশহর জেলা হাসপাতাল এবং খুরজার কৈলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএসপি সিং জানিয়েছেন, আহতদের মধ্যে ৩ জন ভেন্টিলেটরে রয়েছেন। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে জেলাশাসক, এসএসপি এবং অন্যান্য কর্মকর্তারা আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google